রবিবার, ১৪ জুন ২০২৬

লামায় জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী ‘পুষ্টি মেলা’

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

হাতের কাছে থাকা সহজলভ্য পুষ্টিগুন সম্পন্ন খাবারের বিষয়ে গ্রামীণ জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় ব্যতিক্রমী এক ‘পুষ্টি মেলা’ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) ‘অংশীদারিত্বের ভিত্তিতে পাবর্ত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা’ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার লামা সদর ইউনিয়নের মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়ভাবে উৎপাদিত পুষ্টিকর সবজি, ফলমূল ও পানি প্রদর্শন করা হয়। ফিতা কেটে উদ্বোধনের পর মেলার স্টল পরিদর্শন শেষে প্রকল্পের প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না’র সার্বিক ব্যবস্থাপনা ও পুষ্টি আপা সুমি বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী আশ্রাফ মাহমুদ, স্যানেটারি ইন্সপেক্টর খুকু মনি বড়ুয়া, লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেযারম্যান মো. শহীদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দত্ত, গ্রাউস’র ফোকাল পার্সন মেহেরুন্নেছা ও প্রকল্পের পর্যবেক্ষণ কর্মকর্তা থুইচাহ্লা মার্মা প্রমুখ অতিথি ছিলেন। এর আগে নাটিকার মাধ্যমে গ্রামীণ মা ও শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
‘মানুষের জন্য ফাউন্ডেশন;র সার্বিক সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আয়োজিত মেলায় সচেতনতামূলক ৬টি স্টলের মাধ্যমে মা, শিক্ষার্থী ও মেলায় আগত দর্শনার্থীদের হাতের নাগালে থাকা বিভিন্ন ধরণের পুষ্টিকর খাবারের সঙ্গে নতুন করে পরিচয়ের পাশাপাশি খাবার নির্বাচন, মান সম্মত খাবার তৈরির ধাপ, হাত ধোয়া ও সবজি কাটার ধাপ তুলে ধরেন প্রকল্পের প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না। স্টল পরিদর্শনের সময় অতিথিবৃন্দ এই ধরনের অভূতপূর্ব কার্যক্রম দেখে প্রকল্পের ভূয়সী প্রশংসাসহ ভিটামিন, আমিষ, শর্করা, তেল, চর্বি ও পানি এবং পুষ্টি সম্পর্কে জনসচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন। মেলায় অংশ গ্রহণ করেন অর্ধশতাধিক শিক্ষার্থী, মা ও শিক্ষক।
এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন- শুধুমাত্র দামি খাবারেই পুষ্টি রয়েছে, এমন ধারণা সঠিক নয়। স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি ও ফলমূলেও যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে, যা নিয়মিত গ্রহণ করলে পরিবারের সব সদস্য সুস্থ থাকতে পারেন।
বিভিন্ন পুষ্টিকর সবজি ও খাবারের প্রতি মানুষদের এক ধরনের অবহেলা ছিল। বিশেষ করে শিশুদের সুস্থ্য ও মেধাবী হিসেবে গড়ে তুলতে এই ধরণের সহজলভ্য পুষ্টিকর খাবার বেশি বেশি গ্রহণের যে কোনো বিকল্প নেই, বিষয়টি নতুন করে শিখিয়ে দেওয়া হয়েছে বলে জানান- মেলায় আগত মা পুর্নিমা রানী বসাক, মোরশিদা বেগম ও খিংসাইনু মার্মা। এ বিষয়ে প্রকল্পের প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না বলেন, মূলত জনসাধারণের মধ্যে পুষ্টি ও খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে, পুষ্টি সম্পর্কে ভূল ধারণা, ক্রটিপূর্ণ খাদ্য অভ্যাস ও কুসংস্কার প্রভৃতি সম্পর্কে ধারণা দেওয়া জন্য এ মেলার আয়োজন।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...