মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ফটিকছড়িতে পুকুরের পানিতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে পানিতে ডুবে মো. নাহিদুল ইসলাম (১৫) নামের দশম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার জামে মসজিদ পুকুরে এ দুর্ঘটনা ঘটে।  নিহত নাহিদুল ইসলাম উপজেলার বাগানবাজার ইউনিয়নের নতুনবাজার এলাকার কামাল হোসেনের পুত্র । সে বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন প্রধান শিক্ষক চৌধুরী ইমাম উদ্দিন নুরী।

ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয়ের ছুটি হলে বন্ধুরা মিলে পাশের একটি পুকুরে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। সহপাঠীরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিদ্যালয়ের শিক্ষকদের জানালে তখন রামগড় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে প্বার্শবর্তী রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিশান্ত বিকাশ বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে নিখোঁজ ছাত্রকে উদ্ধার করে রামগড় মেডিকেলে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।’

এই বিভাগের সব খবর

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম আসছে ‘এমটি নিনেমিয়া’

সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে আসছে আরও একটি জাহাজ। এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি বুধবার...

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘সরকারের নির্দেশনা ও...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু...

সর্বশেষ

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম আসছে ‘এমটি নিনেমিয়া’

সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল)...

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির...

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

দু’বার পিছিয়ে পড়েও চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে...

বাজেট কেবল অর্থ বরাদ্দের দলিল নয় দেশের উন্নয়ন ও সম্ভাবনার রূপরেখাও

অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, জাতীয় বাজেটকে কেবল...

রাউজানে গুলিতে যুবদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে গুলি করে যুবদল নেতা হত্যাকাণ্ডের...