মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সন্দ্বীপে স্মার্ট প্রজেক্ট এর উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত

বাদল রায় স্বাধীন সন্দ্বীপ
- Advertisement -
Single page 1st Paragraph

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্ব ব্যাংক এর অর্থায়ন ও সহযোগিতায় এসডিআই-এর বাস্তবায়নে “টেকসই ক্ষুদ্র উদ্যোগ ও সহনশীল রূপান্তর (স্মার্ট)” প্রকল্পের আওতায় সন্দ্বীপে গবাদি পশু খাত উন্নয়ন বিষয়ক উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল বিষয় ছিল “উপ-খাত: গরু ও মহিষ” এবং উপ-প্রকল্প “পুনঃব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব প্রক্রিয়া নিশ্চিত করে দুগ্ধ খাতে সবুজ প্রবৃদ্ধি অর্জন”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিং নু মারমা। তিনি গবাদি পশু খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সুষ্ঠু খামার ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব দুধ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার (লাইভস্টক) মোঃ জাফর ইকবাল,উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা: মৃন্ময় ভৌমিক,এসডিআই এর সহকারী পরিচালক উন্নয়ন মোঃ আশরাফ হোসেন।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন— সন্দ্বীপ উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ফজলুল করিম, এসডিআই আঞ্চলিক পরিচালক কামাল হোসেন,উপজেলা সহকারী- যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম, স্মার্ট প্রকল্প এসডিআই এর ব্যবস্থাপক মাহবুব আলম, সভা সঞ্চালনা করেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার সাজ্জাদুল কবির।মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মোঃ এনায়েত উল্যা।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সন্দ্বীপ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী, কবি ও গীতিকার কাজী শামসুল আহসান খোকন,বাংলাদেশ শিক্ষক সমিতি (সন্দ্বীপ) শাখার সাধারণ সম্পাদক এ কে ফজলুল করিম বাবুল, কবি নীলাঞ্জন বিদ্যুৎ, বাংলাদেশ নারী প্রগতি সংঘ (সন্দ্বীপ কেন্দ্র)ব্যবস্থাপক মোঃ শামসুদ্দিন, নিজেরা করি অঞ্চল প্রধান মতিয়ার রহমান, রহমতপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা বেগম সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি, সন্দ্বীপ প্রেস ক্লাব ইলিয়াস কামাল বাবু , জাতীয় সাংবাদিক সংস্থা (সন্দ্বীপ শাখা) সভাপতি ইলিয়াছ সুমন,দৈনিক সমকাল প্রতিনিধি সাজিদ মোহন,এসডিআই সিসিআর প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার বাদল রায় স্বাধীন সহ এসডিআই এর সকল শাখা ব্যবস্থাপক ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সন্দ্বীপে গবাদি পশুপালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, পরিবেশবান্ধব খামার গড়ে তোলা এবং স্থানীয় খামারিদের আর্থিক অবস্থার উন্নয়ন সম্ভব হবে। কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, সাংবাদিক, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম আসছে ‘এমটি নিনেমিয়া’

সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে আসছে আরও একটি জাহাজ। এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি বুধবার...

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘সরকারের নির্দেশনা ও...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু...

সর্বশেষ

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম আসছে ‘এমটি নিনেমিয়া’

সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল)...

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির...

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

দু’বার পিছিয়ে পড়েও চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে...

বাজেট কেবল অর্থ বরাদ্দের দলিল নয় দেশের উন্নয়ন ও সম্ভাবনার রূপরেখাও

অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, জাতীয় বাজেটকে কেবল...

রাউজানে গুলিতে যুবদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে গুলি করে যুবদল নেতা হত্যাকাণ্ডের...