সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কাপ্তাইয়ে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে ৪১ বিজিবি’র  আর্থিক অনুদান 

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে ৪১ বিজিবি’র সমন্বয় সভা ও অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)  সকালে ওয়াগ্গাছড়া সদর দপ্তরে  অনুদান প্রদান করা হয়।
সভায় ৪১ বিজিবি’র জোন অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী বলেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পূজায় বিশৃঙ্খলা করতে চাইবে, তাই সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে। কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে সেই দিকেও সচেতন হতে হবে। এবারের শারদীয় দুর্গাৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়,সেই জন্য বিজিবি’র টিম ইতিমধ্যে প্রত্যেকটা মন্দিরে টহল প্রদান করছেন, সেই সাথে পুজা সম্পন্ন না হওয়া পর্যন্ত বিজিবি প্রত্যেকটা পুজা মন্ডপে টহলে থাকবে। প্রত্যেক আইন শৃঙ্খলা বাহিনী এবং পুজা মন্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে আমরা একটা সুন্দর পূজা উপহার দিব।
এসময় কাপ্তাই উপজেলা সদর  বড়ইছডি ২৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক নাজমুল হক নূরনবী, শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মো: নুরুল আফসার চৌধুরী, ৪১ বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন,কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটি ২০২৫ এর প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্রাচার্য্য, সহ সমন্বয়ক কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত,  আহবায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, পুজা মন্ডপের প্রতিনিধি, বিজিবির পদস্থ কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষাকে সামনে রেখে খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রোববার (১৯ এপ্রিল) সকালে নগরীর জামাল খান...

চট্টগ্রাম জেলায় ৭ লাখ ৬৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭ হাজার...

খাগড়াছড়িতে ৮০ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

জেলায় আগামীকাল থেকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ টিকা ক্যাম্পেইন চলবে ১০ মে পর্যন্ত। শিশুদের জরুরী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ১১ দিনব্যাপী এ ক্যাম্পেইনে...

সর্বশেষ

বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষাকে সামনে রেখে খাল-নালা...

চট্টগ্রাম জেলায় ৭ লাখ ৬৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি...

খাগড়াছড়িতে ৮০ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

জেলায় আগামীকাল থেকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ...

রাঙ্গামাটিতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

জেলার কাপ্তাইয়ে আজ উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত...

রাউজানে এসএসসি পরীক্ষা উপলক্ষে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলায় আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে রাউজান-২ কেন্দ্র...

রাউজানে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে চার ট্রাক চালককে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের রাউজান উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে...