শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

দেশের উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনৈতিক ঐক্য জরুরি : ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, দেশের উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি। দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সকল রাজনৈতিক দল একমত থাকলে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে কোনো বাধা থাকবে না। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী সীরত মাহফিলের ১৬তম দিনের ধর্মীয় আলোচনায় তিনি এসব কথা বলেন।

দেশের সম্পদ লুট করে যারা বিদেশে পাচার করছে, তারা দেশপ্রেমিক নয় উল্লেখ করে খালিদ হোসেন আরো বলেন, বাংলাদেশকে খোলাফায়ে রাশেদীনের শাসনের আদলে সাজাতে হবে, যাতে দেশে কোনো বৈষম্য নয়, কেবল শান্তি বিরাজ করে।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউল আলম জিহাদির সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক সরকার সরওয়ার আলম ও সীরত মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিল্ডার্সের স্বত্বাধিকারী নাসির উদ্দিন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন প্রমুখ।

এই বিভাগের সব খবর

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর)...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

সর্বশেষ

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...