শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি’র বৈঠক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতারা।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতাবাসে ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন- মুনির সাতৌরী। প্রতিনিধি সদস্যরা ছিলেন- লুক্সেমবার্গের (ইপিপি) ইসাবেলা ভিয়েডার-লিমা, পোল্যান্ডের (ইসিআর) আরকাদিউস মুলারচিক, এস্তোনিয়ার (রিনিউ ইউরোপ) উর্মাস পায়েট, নেদারল্যান্ডসের (দ্য গ্রিন্স) কাতারিনা ভিয়েইরা প্রমুখ।

বৈঠকের পর দূতাবাস থেকে বেরিয়ে এসে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে। ফেব্রুয়ারি প্রথমার্ধে এই নির্বাচন হবে। এতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় পার্লামেন্ট সন্তুষ্ট। ওরা চায় যে, যত দ্রুত সম্ভব গণতন্ত্রের পথে চলুক বাংলাদেশ এবং ট্রানজিশনাল করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে।

আমীর খসরু বলেন, আগামী দিনে আমরা কী করতে যাচ্ছি, ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় পার্লামেন্টের ভূমিকা কী হবে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে কথাবার্তা হচ্ছে সেগুলোও আলোচনার মধ্যে ওঠে এসেছে। শেষ কথা হলো, যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসা দরকার, এটা ইইউ চায়। আমরা যারা গণতন্ত্রকামী মানুষ বিশ্বজুড়ে ইইউ’সহ সবাই চাচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। এ জন্য ইইউ কাজ করতে চায়। আমরা সবাই মিলে এই কাজটা যত শিগগিরই সম্পন্ন করতে পারবো, তা দেশের জন্য মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে বাণিজ্য সহযোগিতা আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের উন্নয়ন ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এই দুই ক্ষেত্রে সবসময় আমরা ইইউ’র সহযোগিতা পেয়েছি। গণতন্ত্র সুসংহত করার সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে বাণিজ্যের ক্ষেত্রে ইইউ’র সহযোগিতা আরও বৃদ্ধি করার বিষয়েও আমরা তাদেরকে অনুরোধ করেছি। তারা এতে সম্মতি জানিয়েছে এবং আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর  যে লড়াই করেছে, এতে গুম হয়েছে, খুন হয়েছে, নানাভাবে নির্যাতিত হয়েছ, বিশেষ করে গত জুলাই-আগস্টে যে সীমাহীন অত্যাচার সহ্য করেছে এর মধ্য দিয়ে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা সেটি ইনশাল্লাহ খুব দ্রুত বাস্তবায়ন হবে। সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন গণতন্ত্র, সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে।

কয়েকটি রাজনৈতিক দলের পিআর নিয়ে আন্দোলনের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, আমরা দীর্ঘদিন এক সঙ্গে আন্দোলন করেছি। একজন আরেকজনের বিরুদ্ধে আমরা কিছু বলতে চাচ্ছি না।

এই বিভাগের সব খবর

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর)...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

সর্বশেষ

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...