বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

অভূতপূর্ব দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য পৌঁছেছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন।

দেশটিতে এটি তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর, যা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য নজিরবিহীন।

যুক্তরাজ্য সরকার রাজকীয় লাল গালিচা বিছিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছে।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

৭৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতা ও তার স্ত্রী মেলানিয়া লন্ডনের কাছে স্ট্যানস্টেড বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামার সময় গার্ড অব অনার প্রদান করা হয়।

বিমানযাত্রার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটা খুব বড় একটা ব্যাপার হতে যাচ্ছে।’

ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি দেশটিতে দুইবার রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পেয়েছেন।

ব্রিটিশ রাজপরিবারের প্রতি ট্রাম্প দীর্ঘদিন ধরেই অনুরক্ত।

এর আগে ২০১৯ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে তিনি সফর করেছেন।

ট্রাম্পের জন্য রাজা তৃতীয় চার্লস স্থানীয় সময় আজ বুধবার উইন্ডসর ক্যাসেলে এক রাজকীয় ভোজ ও ঘোড়ার গাড়িতে যাত্রায় স্বাগত জানাবেন।

এরপর বৃহস্পতিবার ট্রাম্প প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে তার গ্রামীণ বাসভবনে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘চার্লস, যিনি এখন রাজা, তিনি আমার বন্ধু। তিনি অত্যন্ত মার্জিত ভদ্রলোক এবং তিনি দেশের প্রতিনিধিত্ব অত্যন্ত সুন্দরভাবে করেন।’

এই সফরকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উইন্ডসর ক্যাসেলকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে, যাতে করে ট্রাম্পকে জনতার কাছ থেকে দূরে রাখা যায়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...