রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন নিয়ে সেমিনার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন  ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়), মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম শীর্ষক প্রকল্পের আওতায় অংশীজনের সমন্বয়ে জেলার কাপ্তাইয়ে উদ্বুদ্ধকরণ  সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে বুধবার বেলা সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এই সেমিনার  অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্রের  সভাপতিত্বে এবং কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদের  সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস।

সেমিনারে উপস্থিত ছিলেন  কাপ্তাই উপজেলা পরিষদের  সাবেক  চেয়ারম্যান দিলদার হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট রাঙ্গামাটির উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ইসতিয়াক হায়দার প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, হালদা নদী বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নদী এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য হালদার ভূমিকা গুরুত্বপূর্ণ। এই নদীর স্বতন্ত্র অবস্থা যেন বিনষ্ট না হয়, এখানে মাছের প্রজনন ক্ষেত্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটি যাতে দূষণ না হয়, সে বিষয়গুলো নিয়ে সকলকে কাজ করতে হবে।

সেমিনারে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারী, কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,  কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ   ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কর্ণফুলী সরকারি কলেজ এর প্রভাষক আবু তালেব,রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত,  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা এবং মৎস্যচাষী তপন মল্লিক ।

সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, হেডম্যান, এনজিও কর্মী এবং মৎস্যজীবিরা অংশ নেন।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...