শনিবার, ১৩ জুন ২০২৬

‘মুখের ক্যান্সার : প্রতিরোধ ও চিকিৎসা’ বইয়ের মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী রচিত ‘মুখের ক্যান্সার : প্রতিরোধ ও চিকিৎসা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এবং সভাপতিত্ব করেন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)-এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী। চন্দ্রছাপ প্রকাশনা থেকে প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক বইটি উৎসর্গ করা হয়েছে প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে।

মানস-এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল-এর মহাপরিচালক আখতার-উজ জামান, মানস-এর সহ-সভাপতি রুমানা রশিদ ইশিতা, সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার, সাবেক অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার, ডাস-এর উপদেষ্টা আমিনুল ইসলাম বকুল, এইড ফাউন্ডেশনের প্রোজেক্ট ডিরেক্টর সাগুফতা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে নূরজাহান বেগম বলেন, স্বাস্থ্য ব্যয়ের ৭১ শতাংশ জনগণ নিজেরাই বহন করছে এবং রোগ-ব্যাধি দ্রুত বাড়ছে। এর অন্যতম প্রধান কারণ তামাকজাত দ্রব্য সেবন। বিশেষ করে কিশোর-তরুণদের সিগারেটে আসক্তি বাড়ছে, যা উদ্বেগজনক।

তিনি অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তামাকের বিরুদ্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্র-সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। তিনি বইটিকে একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা উল্লেখ করে এর বহুল প্রচার কামনা করেন।

ড. অরূপরতন চৌধুরী বলেন, মুখের ক্যান্সারের মূল কারণ হচ্ছে তামাকপাতা, জর্দ্দা, গুলসহ নানা তামাকজাত দ্রব্য। বিশেষ করে গ্রামাঞ্চলে নারীরা পানের সাথে এসব দ্রব্য সেবন করেন, ফলে ক্যান্সার ছাড়াও বহু দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

তিনি বলেন, মুখ হলো স্বাস্থ্যের প্রবেশদ্বার, তাই মুখের যত্ন নিলে সামগ্রিক সুস্থতাও নিশ্চিত হয়। জনসচেতনতার অংশ হিসেবে এই বইটি রচিত হয়েছে উল্লেখ করেন তিনি এবং বইটির প্রচার-প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...