রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কাপ্তাই বাঁধের ১৬ গেট দিয়ে এক ফুট করে পানি ছাড়

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি দ্রুত বাড়তে থাকায় বিদ্যুৎকেন্দ্রের জলকপাট দিয়ে ৬ ইঞ্চির পরিবর্তে ১ ফুট করে পানি ছাড়া হচ্ছে। এতে ১৬টি জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, মুহূর্তে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আজ সকাল ৭টায় কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে ৬ ইঞ্চির পরিবর্তে ১ ফুট করে ছেড়ে দেওয়া হচ্ছে।

তিনি জানান, আজ সকালে কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ১০৮.৮৮ ফুট মিনস সি লেভেল। লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেভেল।

তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই লেকের পানির উচ্চতা সোমবার বেলা আড়াইটার পর ১০৮.৬৫ ফুট মিনস সি লেভেল অতিক্রম করায় ২টা ৪৫ মিনিটে তৃতীয় বারের মতো কেন্দ্রের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল।

এর আগে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় দুদফায় বিদ্যুৎকেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া হয়েছিল। লেকের পানি আবারও বৃদ্ধি পাওয়ায় তৃতীয় দফায় বিদ্যুৎকেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...