বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাজস্থলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

 রাঙামাটি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই জোনের উদ্যোগে রাজস্থলী উপজেলার গাইন্দা পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার (০৭ সেপ্টেম্বর) দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।
 উক্ত চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা করেন, কাপ্তাই জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ও তার দক্ষ চিকিৎসা সহকারীরা।
উল্লেখ্য, ক্যাম্পেইনটিতে মোট ৯০ জন রোগী বিনামূল্যে বহুবিধ চিকিৎসা সেবা এবং ওষুধ গ্রহণ করেন।
চিকিৎসাভোগীদের মধ্যে ৫৫ জন মারমাসহ অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠী ছিলেন বলে জানা যায়।
উক্ত আয়োজনে গাইন্দা পাড়া, কংসাইগো পাড়া ও লংগদু পাড়া ছাড়াও নারানগিরি পাড়া, নাড়াছড়া পাড়া ইত্যাদি প্রত্যন্ত এলাকা থেকেও রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করতে স্বত:স্ফূর্তভাবে আগমন করেন।
স্থানীয় হেডম্যান, ওয়ার্ড সদস্য এবং পাড়ার কারবারিদের আন্তরিক সহযোগিতায় কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বাংলাদেশ সেনাবাহিনীর এই মহতী উদ্যোগ স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর কাছে অত্যন্ত প্রশংনীয়ভাবে গৃহীত হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, রাজস্থলী উপজেলার অন্তর্গত দুর্গম এই এলাকার জনগণের জন্যে প্রয়োজনীয় হাসপাতাল, ক্লিনিক বা পর্যাপ্ত ওষুধের দোকান বিদ্যমান নেই। বিধায়, মৌলিক এ অধিকার থেকে বঞ্চিত গাইন্দা এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্যেই বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রয়াস। এ ধরণের আয়োজন সেনাবাহিনীর সাথে দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ও আস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...