বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাজস্থলীতে পানি সংকট দূর করলো সেনাবাহিনী

 রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের পাহাড়ি এলাকা বিমাছড়া পাড়ায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকটের অবসান ঘটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন।
রোববার (৭ সেপ্টেম্বর) কাপ্তাই জোনের অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় সমতল থেকে প্রায় ১০০ ফুট উঁচুতে অবস্থিত এ পাড়ায় গভীর নলকূপ স্থাপন করা হয়।
বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পাহাড়চূড়ায় বসবাসরত তঞ্চঙ্গা গোত্রভুক্ত ২০ পরিবারের মোট ১২৯ জন বাসিন্দার জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে।
এ উদ্যোগের শুভ উদ্বোধন করেন, কাপ্তাই জোনের জোন কমান্ডার। এসময় রাজস্থলী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, স্থানীয় চেয়ারম্যান, হেডম্যান  ও কারবারিসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা বহুদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে ভোগান্তির শিকার ছিলেন। সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ তাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, পাহাড়ি জনপদের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেও কাজ করছে। আমরা সবসময় জনগণের পাশে আছি, ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষা সহায়তার অংশ হিসেবে কিছু মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি স্থানীয় বাচ্চাদের মাঝে খেলাধুলার সামগ্রী এবং পার্শ্ববর্তী হাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...