রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাজস্থলীর ৩ইউনিয়নে সহস্রাধিক মানুষের অন্ধকারে বসবাস

মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি
- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য জেলা রাঙামাটির অন্যতম গুরুত্বপুর্ণ ও ছোট উপজেলার নাম রাজস্থলী। ১৯০৯ সালে রাজস্থলী থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে তিনটি ইউনিয়ন নিয়ে রাজস্থলী উপজেলায় রূপান্তরিত হয়। এ উপজেলার উত্তর-দক্ষিণে বান্দরবান ও রাঙামাটি জেলা, পূর্ব-পশ্চিমে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রাম জেলা অবস্থিত।
রাঙামাটি থেকে বান্দরবান জেলায় যেতে হলে এ উপজেলা মারিয়ে যেতে হবে। এ উপজেলায় নির্মিত হয়েছে দেশের গুরুত্বপূর্ণ সীমান্ত সড়ক। সীমান্ত সড়ক নির্মিত হওয়ায় পর্যটন সম্ভবনার দুয়ার খুলছে উপজেলাটি ঘিরে।
এ উপজেলায় বহু আগে পৌছেছে বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক। উপজেলা শহরে আধুনিকতার ছোঁয়া লাগলেও দেশের অন্যতম পুরনো এ উপজেলার প্রায় ৫০টি পাড়ার মানুষ এখনো বিদ্যুৎ এবং নেটওয়ার্ক সেবা থেকে বিছিন্ন। অর্থাৎ আলোর নিচে অন্ধকারের গল্প।
সেইসব এলাকায় নির্মিত হয়নি সড়ক, উপজেলা শহরের সাথে যোগাযোগ থাকে বিছিন্ন। কঠিন সংগ্রামী জীবন পার করছে ওই এলাকায় বসবারত মানুষেরা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের আটটি পাড়া, ২নং ওয়ার্ডের চারটি পাড়া, ৩নং ওয়ার্ডের ছয়টি পাড়া, ৪নং ওয়ার্ডের ছয়টি পাড়া, ৯নং ওয়ার্ডের তিনটি পাড়া এবং গাইন্দ্যা ইউনিয়নের ১নং য়ার্ডের পাঁচটি পাড়া, ২নং ওয়ার্ডের দুইটি পাড়া, ৪ নং ওয়ার্ডের চারটি পাড়া, ৭নং ওয়ার্ডের দুইটি পাড়া, ৮ ও ৯নং ওয়ার্ডের চারটি পাড়াসহ তিনটি ইউনিয়নের ৫০টি পাড়ার মানুষ বিদ্যুৎ ও নেটওয়ার্ক সেবা থেকে বঞ্চিত।
এই তিন ইউনিয়নের পাড়াগুলোতে প্রায় দশ হাজার মানুষের বসবাস। এলাকার অধিকাংশ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় ওই এলাকার কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করতে চরম হিমসিম খেতে হয়। বিভিন্ন সেবা বঞ্চিত হয়ে মানবেতর জীবন পার করছেন স্থানীয়রা।
এছাড়াও পাড়াগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালিত টেকসই সামাজিক পাড়া কেন্দ্র, বৌদ্ধ মন্দির, এতিম ছাত্রাবাস রয়েছে। বিদ্যুৎ এবং নেটওয়ার্ক না থাকায় স্কুলগুলোতে ব্যাহত হচ্ছে আধুনিক শিক্ষা কার্যক্রম।
রাজস্থলী উপজেলার স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী হাবিবুল্লাহ মিজবাহ বলেন, পুরো দেশ যখন উন্নয়নের জোয়ারে বদলে যাচ্ছে তাহলে আমরা কেন নই? আমরাও সমতলের ন্যায় সমানতালে এগিয়ে গিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, আমাদের ইউনিয়নের বড় একটি অংশে বিদ্যুৎ এবং নেটওয়ার্ক সেবা নেই। বর্তমানে দেশের বেশির ভাগ এলাকা বিদ্যুৎ ও নেটওয়ার্কের আওতায় আসলেও আমরা অনেকটা পিছিয়ে আছি। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজর দিলে আমরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, উপজেলার তিনটি ইউনিয়নের অনেকগুলো গ্রাম বিদ্যুৎ এবং নেটওয়ার্ক সেবা থেকে বঞ্চিত। এর অন্যতম কারণ হচ্ছে এখানকার দুর্গম ভোগলিক অবস্থান। সড়ক পথ না থাকায় এখানকার অনেক এলাকার সাথে উপজেলা শহরের যোগাযোগ বিছিন্ন রয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা গেলে এ এলাকায় দ্রুত সময়ে বিদ্যুৎ ও নেটওয়ার্ক সেবা প্রদান করা সম্ভব হবে বলে যোগ করেন সরকারি এ কর্মকর্তা।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...