বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটি স্বাস্থ্য বিভাগে চিকিৎসক সংকট, সেবা ব্যাহত

মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের বৃহত্তর জেলা রাঙামাটির স্বাস্থ্য বিভাগে চিকিৎসক সংকট দেখা দিয়েছে। জেলার বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে এ সংকট ব্যাপক আকার ধারণ করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক ও জনবল সংকট সৃষ্টি হওয়ায় চিকিৎসা সেবা চরম ভাবে ব্যাহত হচ্ছে।
শুধু তাই নয়; দুর্গম এলাকার বাসিন্দারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে চিকিৎসা না পেয়ে কঠিন পথ মাড়িয়ে জেলা সদরে ছুটে আসছে। না হয় চট্টগ্রাম-ঢাকা ছুটছে। এতে তাদের যেমন অর্থ কষ্ট হচ্ছে তেমনি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যু পথ যাত্রী হচ্ছে। আবার অনেকের সামর্থ না থাকায় জেলা সদর বা জেলার বাইরে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছে না।
জেলার সচেতন নাগরিকরা বলছেন, দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। দিনদিন এখানে লোক সংখ্যা বাড়ছে। আবার বেশির ভাগ দুর্গম এলাকাস বসবাস করে। যত দ্রুত সম্ভব চিকিৎসক ও জনবল সংকট দূর করে চিকিৎসা সেবা কার্যক্রমে গতি আনতে অনুরোধ জানান তারা।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলার ১০টি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সগুলোতে ৯৯ জন চিকিৎসকের বিপরীতে চিকিৎসক কর্মরত রয়েছে মাত্র ৫৪ জন। এরমধ্যে ৪৫টি চিকিৎসক পদ শূন্য রয়েছে।
রাঙামাটি সদর হাসপাতালে মেডিকেল অফিসার পদে ১২ জনের বিপরীতে কর্মরত রয়েছেন ১০ জন চিকিৎসক। এতে দুইটি পদ শূন্য রয়েছে। রাঙামাটি সদর উপজেলায় মেডিকেল অফিসার পদের ৭ জনের বিপরীতে চিকিৎসক কর্মরত রয়েছে ৪ জন, এরমধ্যে ৩টি পদ শূন্য রয়েছে। লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন চিকিৎসকের মধ্যে কর্মরত রয়েছে ৩ জন। ৭টি পদই শূন্য রয়েছে।
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৭ জন। ৪টি পদ শূন্য রয়েছে। বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঞ্জুরীকৃত চিকিৎসক পদের সংখ্যা ৬টি, এরমধ্যে কর্মরত রয়েছে ৩জন। ৩টি পদ শূন্য রয়েছে। রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ চিকিৎসকের মধ্যে কর্মরত রয়েছে ৪ জন। ২টি পদ শূন্য রয়েছে।

নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঞ্জুরীকৃত চিকিৎসক পদের সংখ্যা ৭টির মধ্যে কর্মরত রয়েছে ১ জন। এতে ৬টি পদ শূন্য রয়েছে। জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদের সংখ্যা ৭টির মধ্যে কর্মরত রয়েছে ৩জন। এতে ৪টি পদ শূন্য রয়েছে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঞ্জুরীকৃত চিকিৎসক পদের সংখ্যা ৮টির মধ্যে কর্মরত রয়েছে ৩ জন। এতে ৫টি পদ শূন্য রয়েছে।
বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঞ্জুরীকৃত চিকিৎসক পদের সংখ্যা ৮টির মধ্যে কর্মরত রয়েছে ২ জন। এতে ৬টি পদ শূন্য রয়েছে। তবে ১০টি উপজেলার মধ্যে- মেডিকেল অফিসার মঞ্জুরীকৃত পদ শূন্য নেই সিভিল সার্জন কার্যালয়, কাপ্তাই উপজেলা, বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র এবং বক্ষ ব্যাধি ক্লিনিকে।
রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে জানান, রাঙামাটিতে এখন চিকিৎসক সংকট খুবই তীব্র। মোট পদের অর্ধেকের বেশি চিকিৎসক পদ সব সময় শূন্য থাকে। এই বিষয়ে আমাদের পক্ষ থেকে বারবার স্বাস্থ্য অধিদপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে এবং মহাপরিচালক ও মন্ত্রণালয়েও জানানো হয়েছে। ওনারা আশ্বাস্ত করেছেন, রাঙামাটিতে চিকিৎসক নিয়োগ দিবেন।
তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রাম আদিকাল থেকেই একটি দুর্গম এলাকা। দুর্গম এলাকা হওয়ায় এখানে চিকিৎসকরা আসতে চাই না। কারণ, দুর্গম এলাকায় যাদের পদায়ন করা হয়, তাদের যেভাবে ইনসেনটিভ দেয়ার কথা বলে তারা সেইভাবে অন্যান্য উপজেলার তুলনায় ইনসেনটিভ পাই না। আরেকটি ব্যাপার হচ্ছে পার্বত্য জেলা আসার পরও যাওয়ার সময়ও তাদের সমস্যায় পড়তে হয়। কারণ, বদলি বা চলে যাওয়ার সময় তাদের ছাড়পত্র পাওয়া ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এর কারণে কেউ পার্বত্য দুর্গম এলাকায় আসতে বা থাকতে চান না। তাই সকল চিকিৎসকের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে পাহাড়ে চাকরি করার জন্য বাধ্যতামূলক করা উচিৎ। এ বিষয়ে স্বাস্থ্য সংস্কার কমিশনে আমরা মতামত দিয়েছি।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, স্বাস্থ্য বিভাগ রাঙামাটি জেলা পরিষদের একটি স্থানান্তরিত বিভাগ। স্বাস্থ্য বিভাগের নিয়োগ কার্যক্রম জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়। রাঙামাটিতে তীব্র চিকিৎসক সংকট রয়েছে। এতে মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। চিকিৎসক সংকট নিরসনে রঙাামাটি জেলা পরিষদ থেকে মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। অতি শিগগিরই চিকিৎসক নিয়োগ করা হবে বলে তিনি জানান।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...