বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বান্দরবানে ২ দিনব্যাপী ক্ষুদ্র ঋণ বিষয়ক প্রশিক্ষণ শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শহর সমাজ উন্নয়ন কার্যক্রমে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা বাড়াতে বান্দরবানে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ সোমবার সকালে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এর উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, কর্মদল সদস্য, সংবাদকর্মীসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা।

প্রশিক্ষণে ৩০ জন অংশগ্রহণকারীকে ক্ষুদ্র ঋণের গুরুত্ব, খেলাপি ঋণ আদায়ের আইনগত ব্যবস্থা, আর্থ-সামাজিক স্কিম বাস্তবায়ন, ওয়ার্ড কমিটির দায়িত্ব-কর্তব্য, দলীয় সঞ্চয় ও কিস্তি পরিশোধ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আয়োজকেরা জানান, শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বান্দরবান পৌর এলাকার ৯টি ওয়ার্ডে এখন পর্যন্ত ৯০টি কর্মদল গঠন করা হয়েছে। প্রায় ৪ হাজার সদস্যকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণের মাধ্যমে ১ কোটির বেশি টাকা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...