শনিবার, ২৭ জুন ২০২৬

চন্দনাইশে টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চন্দনাইশে টাকা না পেয়ে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মুক্তা আক্তার (২৬)। বেধম মারধরের পর ওষুধ খাইয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ ভিকটিম মুক্তার পরিবারের।

গত রবিবার রাতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পলিয়ার পাড়ার নদ্দিয়ার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওইদিন রাত ১১টার দিকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ।

ঘটনার পরপর নিহতের স্বামী স্বামী মো. পারভেজ (৩৬) ও শাশুড়ি জাহানারা খাতুন (৫৪) পলাতক রয়েছে।

নিহত গৃহবধূ মুক্তা আক্তার উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাশিমপুর গ্রামের ভান্ডারী পাড়ার নাছির উদ্দিনের কন্যা। বিগত ৬ বছর পূর্বে সামাজিকভাবে মুক্তা ও পারভেজের বিয়ে হয়।

নিহত মুক্তা আক্তারের চাচাতো ভাই সাজ্জাদ হোসেন বলেন, ২০১৯ সালে আমার চাচাতো বোনের সাথে প্রবাসী মো. পারভেজের পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের কয়েক মাস পর তার স্বামী মধ্যপ্রাচ্যের ওমান চলে যায়। ইতিমধ্যে তাদের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তার বয়স আড়াই বছর।

এদিকে গত ৩ মাস আগে মুক্তার স্বামী আবার দেশে আসে। বর্তমানে আমার বোন মুক্তা তিন মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী পারভেজ প্রায় সময় প্রবাসে কষ্টে আছেন দাবি করে আমার চাচা থেকে পর্যায়ক্রমে ৩ লক্ষ ৫০ হাজার টাকা নেয়। সম্প্রতি আরো ৫ লাখ টাকা দাবি করে পারভেজ। তাকে আর টাকা দিতে পারবে না বলার পর স্বামী ও শাশুড়ি মিলে তাকে অমানুষিক নির্যাতন ও মারধর শুরু করে।

তিনি আরও বলেন, মারধরের একদিন পর স্বামী ও শাশুড়ি মিলে আমার চাচাতো বোনকে সুস্থ হওয়ার জন্য কিছু ট্যাবলেট খেতে দেন। সেগুলো খাওয়ার পর সে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে আমাদেরকে খবর দেয়া হয়। আমরা এসে তাকে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে তাকে এ্যাম্বুলেন্সে করে চমেক হাসপাতালে নেয়ার পথে রওশনহাট বিজিসি ট্রাস্ট হাসপাতাল এলাকায় পৌছলে সে মারা যায়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন তারা। তার পুরো শরীরে আঘাতের চিহ্নগুলো প্রমাণ করে তাকে অমানষিক নির্যাতনের চিত্র।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিম মুক্তা আক্তারের পিতা নাসির উদ্দীন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...