সোমবার, ১৫ জুন ২০২৬

হৃদ্‌রোগ শনাক্ত হবে মাত্র ১৫ সেকেন্ডে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রচলিত স্টেথোস্কোপ আবিষ্কৃত হয়েছিল ১৮১৬ সালে। ২০০ বছরের বেশি সময় ধরে সব চিকিৎসক এটি ব্যবহার করেছেন। মানুষের শরীরের ভেতরের শব্দ শুনতে এই যন্ত্রটির বিকল্প ছিল না।

এবার স্টেথোস্কোপ বদলে যাচ্ছে। যন্ত্রটিতে এখন ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। যন্ত্রটি মাত্র ১৫ সেকেন্ডে তিনটি গুরুত্বপূর্ণ হৃদ্‌রোগ শনাক্ত করতে পারবে। নতুন স্টেথোস্কোপটি তৈরি করেছেন একদল গবেষক। স্টেথোস্কোপের উন্নত সংস্করণ বলা হচ্ছে এটিকে। যন্ত্রটি এআই ব্যবহার করে তাৎক্ষণিকভাবে হার্ট ফেইলিওর, হার্টের ভালভের রোগ এবং অস্বাভাবিক হৃৎস্পন্দন নির্ণয় করতে পারে।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজ এবং ইম্পেরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের গবেষকেরা এটি তৈরি করেছেন। নতুন স্টেথোস্কোপটি মানুষের কানে শোনা যায় না এমন হৃৎস্পন্দন এবং রক্তপ্রবাহের খুব সূক্ষ্ম পার্থক্য বিশ্লেষণ করতে পারে। একই সময়ে এটি দ্রুত একটি ইসিজি পরীক্ষা করে। ক্যালিফোর্নিয়ার সংস্থা ইকো হেলথ এটি বাণিজ্যিকভাবে তৈরি করছে। আকারে নতুন স্টেথোস্কোপটি একটি তাসের সমান। রোগীর বুকে রেখে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেত রেকর্ড করে এই যন্ত্র। এর মাইক্রোফোন হৃৎপিণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত রক্তের শব্দ রেকর্ড করে।

রেকর্ড করা তথ্য একটি অনলাইন ডেটা স্টোরেজ বা ক্লাউডে পাঠানো হয়। যেখানে এআই অ্যালগরিদম এগুলো বিশ্লেষণ করে। এআইয়ের মাধ্যমে এমন সূক্ষ্ম হৃদ্‌রোগ শনাক্ত করা যায়, যা মানুষের পক্ষে ধরা অসম্ভব। পরীক্ষার ফলাফল দেখে ডাক্তাররা জানতে পারেন, রোগী হৃদ্‌রোগের ঝুঁকিতে আছেন কি না। ১৫ সেকেন্ডের মধ্যে ফলাফল চলে যায় একটি স্মার্টফোনে।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...