রবিবার, ১৪ জুন ২০২৬

রাউজানে বিশেষ অভিযানে বিদেশী পিস্তলসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি যুক্তরাষ্ট্রের তৈরী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি ১টি অস্ত্রের কাঠের বাটসহ মো. রাজু মিন্টু (২৫) নামের একজন সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে। ৩১ আগস্ট (রবিবার) বেলা ১২ টায় রাউজান থানায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাধ্যমে এসব তথ্য জানান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন। এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন রাউজান থানার তদন্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবার বিকাল সাড়ে ৩ টায় রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) খোরশেদ আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানাধিন নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ান পাড়া উজির মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা সন্ত্রাসী মো. রাজু ওরফে মিন্টু (২৫)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী মিন্টু একই বাড়ির আলী আকবর শাহরাজের ছেলে। তার ভাড়া বাসা হতে ১টি যুক্তরাষ্ট্রের তৈরী বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭রাউন্ড গুলি এবং একটি অস্ত্রের কাঠের বাট উদ্ধার করা হয়। নিজ হেফাজতে রাখার এসব অস্ত্রের বিষয়ে বৈধ কোন লাইসেন্স দেখাতে পারে নি তিনি। প্রাথমিক ভাবে জানা যায়, উক্ত আসামী তার হেফাজতে থাকা অস্ত্র-গুলি দিয়ে নোয়াপাড়া এলাকায় চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে থাকে। আসামীর হেফাজত হতে অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়ে এসআই (নি:) খোরশেদ আলম বাদী হয়ে এজাহার দায়ের করলে রাউজান থানার অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। রাউজান থানার অফিসার ইনচার্জ জানান, ইতোপূর্বে তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ থানায় আরো ৪ টি মামলা রয়েছে।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...