বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করেছে। আদালত জানিয়েছে, কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে তার একটি ফোনকলের রেকর্ড ফাঁস হওয়ায় পেতোংতার্নের পদ স্থগিত করা হয়েছিল। শুক্রবার (২৯ আগস্ট) তিনি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

পেতোংতার্ন ২০২৪ সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। মাত্র এক বছর ক্ষমতায় থাকার পরই তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। সিনাওয়াত্রা পরিবারের সদ্য সাবেক এই নেত্রী থাই রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত।

ফাঁস হওয়া ফোনকলে তিনি কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেন এবং তার দেশের সেনাদের সমালোচনা করেন। এই রেকর্ড ভাইরাল হওয়ার পর দেশজুড়ে সমালোচনা ছড়িয়ে পড়ে। এরপর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষও ঘটে, যা পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থেমে যায়।

পেতোংতার্ন দাবি করেছেন, তিনি কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনের জন্য ওই কথাগুলো বলেছিলেন। কিন্তু ১ জুলাই সাংবিধানিক আদালত তার প্রধানমন্ত্রীর পদ স্থগিত করে দেন। পরে তিনি সংস্কৃতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় থাকেন।

এই বিভাগের সব খবর

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

সর্বশেষ

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...