রবিবার, ১৪ জুন ২০২৬

লামায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, অভিযুক্ত আটক

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আজিজনগর ইউনিয়নের ইসলামপুর পাড়ায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মো. ইমরানকে আটক করেছে। ইমরান ইসলামপুর পাড়ার বাসিন্দা নুর আহম্মদ বাসির ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার (২৪ আগস্ট) প্রতিবন্ধীর বাবা কাজের সুবাদে ঘরের বাইরে ছিলেন এবং মা বড় বোনের ডেলিভারি সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ছিলেন। ইমরান এই সুযোগকে কাজে লাগিয়ে বিকেল সাড়ে ৫ টার দিকে প্রতিবন্ধী কিশোরীকে ঘরে একা পেয়ে ইমরান ধর্ষণ করেন। ওই দিন ঘরে কেউ না থাকায় ওই কিশোরী কাউকে কিছু বলতে পারেননি।

পরের দিন (২৫ আগস্ট) বিকেলে ভুক্তভোগী কিশোরী পাশের এক মামি’কে বিষয়টি জানালে ঘটনাটি সোমবার রাতে জানা জানি হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হাসেম অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আজিজনগর ইউনিয়ন পরিষদ সদস্য মো. আবুল হাসেম বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের বিষয়টি সন্ধ্যায় জানতে পেরে এলাকাবাসীদের নিয়ে অভিযুক্ত ইমরানকে আটক করে পুলিশে দিয়েছি।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসের বলেন, প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ঘটনায় সোমবার দিনগত রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীকে চেকআপের জন্য বান্দরবান সদর হাসপাতাল ও অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...