রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাঙামাটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি
” মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব মাতৃদুদ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ আগষ্ট)  সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে  সিভিল সার্জন ডা: নূয়েন খীসা বলেন, শিশুর স্বাস্থ্যর দায় দিয়ে কেউ যাতে ব্যবসা করতে না পারে। শিশুর জন্মের প্রথম দুই বছর কোন অবহেলা করা যাবে না।
সিভিল সার্জন আরও বলেন, আমরা অশনী সংকের বিষ বপন করছি। মোটা হওয়ার প্রবণতা বাড়ছে। সুস্থ্য জাতি গড়তে  প্রাকৃতিক প্রক্রিয়া মেনে চলি। এইজন্য মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই। সুস্থ্য জাতি গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এর আগে দিবসটি উপলক্ষ্যে রাঙামাটি চেম্বার অব কর্মাস ভবন কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় জেলা তথ্য অফিসের উপ- পরিচালক রাহুল বণিক, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক অনুতোষ চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্য চিত্র প্রেজেন্টেশন করেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল মামুন এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন,  সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমা।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...