মঙ্গলবার, ২ জুন ২০২৬

আলীকদম বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দরিদ্র জনগনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। আলীকদম ৫৭ বিজিবি’র উদ্যোগে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাটালিয়নের সদর ১নং জিপি গেইট সংলগ্ন এলাকায় এ মেডিকেল চিকিৎসা সেবার আয়োজন করা হয়। ৫৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর সার্বিক দিক-নির্দেশনায় এ মানবিক কার্যক্রমটি পরিচালিত হয়েছে। এতে বিজিবি’র মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুম ২২০ জনেরও বেশি পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ এবং শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’ এর আওতায় স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে এবং সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় চিকিৎসা সেবার পাশাপাশি একজন গুরুতর অসুস্থ ব্যক্তি এবং একটি হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়। চিকিৎসা চলাকালে বিজিবি’র অধিনায়ক, স্টাফ অফিসার, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে এই মানবিক কার্যক্রমটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ নির্দেশনায় এবারের ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সোমবার বিকেলে এক...

আনোয়ারায় শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আট বছর বয়সী স্কুলপড়ুয়া দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকাল সাড়ে আটটা থেকে...

জিইসি মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার (১ জুন) সকালে সংগঠনের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ নির্দেশনায় এবারের ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান...

আনোয়ারায় শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আট বছর বয়সী স্কুলপড়ুয়া দ্বিতীয় শ্রেণির...

জিইসি মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ...

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ...

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু, নিহত বেড়ে ২

চট্টগ্রাম-বাঁশখালী মহাসড়কে সিএনজি মিনিট্রাক মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায়...

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১...