রবিবার, ১৪ জুন ২০২৬

লামায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম দিন পালন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৃথক এ জন্ম দিন পালন করা হয়। এ উপলক্ষ্যে জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তাহের মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি নেতা আবু তাহের, এ্যডভোকেট মামুন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিক ও সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. ইব্রাহিম ও সদস্য সচিব মো. আমির হোসেন, বান্দরবান জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক বাবু মং মার্মা, উপজলা ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মো. চান মিয়া প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

এ আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, চেয়ারম্যান পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মো. নুর উদ্দিন। অপরদিকে বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. সাইফুদ্দিনের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবদুর রব। এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম খান, মো. শাহীন, মো. আইয়ুব আলী, শারাবান তহুরা, এ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম ও মো. ইউছুপ কাউন্সিলর, যুবদল নেতা মো. শফিকুল ইসলাম ও মো. শাহরাজ প্রমুখ। এ সভা শেষেও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা শামছুদ্দোহা।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...