সোমবার, ২৯ জুন ২০২৬

যুবলীগ থেকে বিদায় নিয়ে বাচ্চু-খোকা-ফরিদ পেলেন আ.লীগের প্রাথমিক সদস্যপদ

- Advertisement -
Single page 1st Paragraph

যুবলীগ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা ও ফরিদ মাহমুদ।

সোমবার দ্য কিং অব চিটাগাং এ চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে যুবলীগ থেকে বিদায় নেন তারা।

এর আগে তারা চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সরকার দলীয় হুইপ আবু সাঈদ মাহমুদ আল স্বপন এমপিকে যুবলীগ থেকে বিদায় ও আওয়ামী লীগে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করলে হুইপ স্বপন মাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ আজ যুবলীগ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়ে আওয়ামী লীগে যুক্ত হতে চান।’

তিনি বলেন, ‘আমি তাদেরকে স্বাগত জানাই এবং মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের হাত থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ সংগ্রহের অনুরোধ জানাচ্ছি।’

এরপর একে একে বিদায়ী তিন যুবলীগ নেতা মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের হাত থেকে প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেন।

অবশ্য এর আগে যৌথভাবে সঞ্চালনার দায়িত্বে থাকা দেলোয়ার হোসেন খোকা যুবলীগ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের হাত ধরেই আমাদের যুবলীগে প্রবেশ, আজ সেই নেতার উপস্থিতিতেই দীর্ঘ দেড় যুগ পর যুবলীগ থেকে বিদায় নিচ্ছি।

যুবলীগের সম্মেলনেই আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করতে পারায় বিদায়ী তিন যুবলীগ নেতা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগর যুবলীগের বাকি দুই সদস্য মাহবুবুল হক সুমন ও দিদারুল আলম দিদার এখনই ছাড়ছেন না যুবলীগ। চলতি সম্মেলনে তারা দুজনই সভাপতি পদপ্রত্যাশী।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। আজ রোববার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায়...

সর্বশেষ

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...