জেলায় আজ নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের আইনগত পরামর্শ ও মানবিক সহায়তা প্রদান করেছে জেলা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়।
এ সময় বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্য ম্য নু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, এডভোকেট মাধবী মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার নারী ও শিশু নির্যাতন মামলার ১২ জন ভিকটিম ও তাদের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দেরি না করে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে হবে। প্রতিটি থানায় ভিকটিমদের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে, যেখানে আইনি পরামর্শ ও অন্যান্য সহায়তা দেওয়া হয়।

