শনিবার, ২৭ জুন ২০২৬

লোহাগড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ আটক ১

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে লোহাগাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ নিজাম সিকদার (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) রাত আনুমানিক ৪টার দিকে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদারঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নিজাম সিকদার উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদারঘোনা এলাকার আক্তার কামাল সিকদারের ছেলে এবং বড়হাতিয়ার কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত তৌহিদ গ্রুপের একজন সক্রিয় সদস্য।

অভিযান পরিচালনাকারী কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রূপক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড়হাতিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে নিজাম সিকদার নামের এক আসামিকে আটক করা হয়। পরবর্তীতে আসামির নিজ বাড়ি থেকে তিনটি দেশীয় তৈরি অস্ত্র এলজি, একটি নাইন এমএম পিস্তল, ৪ রাউন্ড এ্যামুনেশন, ৫ রাউন্ড কার্তুজ, ৪টি রামদা, ১৯ পিচ ইয়াবা এবং ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, ইয়াবা ও অন্যান্য সরঞ্জামসহ আসামিকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

সর্বশেষ

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...