রবিবার, ১৪ জুন ২০২৬

বান্দরবানে শিশুদের মধ্যে গাছের চারা বিতরণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানে শিশুদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

কুহালং ইউনিয়নে নিবন্ধিত শিশুদের মধ্যে আজ বুধবার সকালে এসব চারা বিতরণ করা হয়। কুহালং ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরা।

অনুষ্ঠানে ইউএনও মারুফা সুলতানা খান হীরা বলেন, প্রতিবছর সরকার ও বিভিন্ন সংস্থা গাছের চারা বিতরণ করছে। এসব চারা বাড়ির আঙিনা ও আশপাশে রোপণ করে বনায়ন সৃষ্টি করতে হবে। পাহাড়ি জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম গুরুত্বপূর্ণ।

আয়োজকরা জানান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও চট্টগ্রাম এসিও’র সহযোগিতায় অনুষ্ঠানটি হয়। গ্রাম উন্নয়ন সংস্থা গ্রাউসের-বিএসএপি প্রোগ্রামের আওতায় অনুষ্ঠানে ১ হাজার ৮৯৩ জন নিবন্ধিত শিশুকে ৪, হাজার ২১০টি ঔষধি ও ফলজসহ আরও ৪ হাজার ৯২৪টি চারা বিতরণ করা হয় ।

বান্দরবান সদরের জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাসিং শৈ এবং রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অংপ্রু মারমা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। অপরিকল্পিত বন ধ্বংস, পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে গ্রাউসের পিএফএ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার উসাইমং মারমা, প্রোগ্রাম ম্যানেজার তুলু মারমা, কুহালং কমিউনিটি অফিসার চিং থোয়াই উ মারমাসহ স্থানীয় শতাধিক নারী ও শিশু উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...