রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাংবাদিকদের দেশ ও জনগণের সাংবাদিক হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাংবাদিকদের বিএনপির সাংবাদিক হওয়ার দরকার নেই। আপনারা হোন বাংলাদেশের সাংবাদিক, দেশের জনগণের সাংবাদিক।

তিনি বলেন, ‘আমরা কৃতিত্বের জন্য আন্দোলন করিনি। এই আন্দোলন ছিল দেশের মুক্তির জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, জনগণের মালিকানা ফেরানোর জন্য। আমরা ফ্যাসিবাদী শাসনের পতনের জন্য লড়েছি। আমাদের লক্ষ্য ছিল দেশের গণতান্ত্রিক কাঠামো ফিরিয়ে আনা। আন্দোলনের সফলতা মানেই কৃতিত্ব নেওয়া নয়, সফলতা মানেই জনগণের অধিকার প্রতিষ্ঠা।’

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতন উৎসব’-এর সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী দিনে ‘সাংবাদিক-ছাত্র-জনতার সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যারা ক্যামেরার বাইরের, তারাও আন্দোলনের অংশ উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির মধ্যম পর্যায়ের নেতাকর্মীরা এমন নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন, যেটা সাধারণ মানুষ দেখেনি। কারণ এদের অনেকের দুর্দশা ক্যামেরায় ধরা পড়েনি। যারা ক্যামেরায় এসেছেন, তাদের ছবি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু লক্ষ লক্ষ নির্যাতিত মানুষের কণ্ঠ, যন্ত্রণার চিত্র আমাদের অজানা রয়ে গেছে।’

তিনি বলেন, ‘সারা দেশে যারা প্রাণ দিয়েছেন, যারা পঙ্গু বা অন্ধ হয়েছেন তাদের অনেকেই আলোচনায় আসেননি। অথচ তারাও এই আন্দোলনের নীরব যোদ্ধা। তাই এই আন্দোলনের কৃতিত্ব পুরো বাংলাদেশের জনগণের। বিএনপি কোনো দিন এই কৃতিত্ব নিজের নামে দাবি করেনি।’

কৃতিত্ব দাবি করলে দেশ বিভক্ত হবে জানিয়ে আমীর খসরু আরও বলেন, ‘আপনারা জানেন- শুরু থেকে এই পর্যন্ত বিএনপি কোনো সময় এই কৃতিত্ব দাবি করে নাই।

বিএনপির অবস্থান হচ্ছে এই আন্দোলন বাংলাদেশের আঠারো-বিশ কোটি মানুষের আন্দোলন। কারণ এই কৃতিত্ব বিএনপির নেওয়ার দরকার নাই। আমরা কৃতিত্বের জন্য আন্দোলন করি নাই। আমরা দেশের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি। কারণ আমরা যদি কৃতিত্বের দাবি করি তাহলে দেশ বিভক্ত হবে। আমরা কিন্তু বাংলাদেশের বিভক্তি চাই না।’

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও প্রেসক্লাব সদস্য গোলাম মাওলা মুরাদ ও মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য মুস্তফা নঈম ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান প্রমুখ।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে বাসসকে...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গুতে আর কেউ যেনো প্রাণ না হারান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি...

সর্বশেষ

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে...

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ...

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে টিকাদান ক্যাম্পেইন শুরু

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর)...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক...