বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাতভর ভারী বৃষ্টিতে আজ সকাল থেকে বাঘাইছড়ি উপজেলার একমাত্র আন্ত:জেলা সংযোগ সড়ক  মারিশ্যা- দিঘিনালা সড়কে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ  হয়ে গেছে।

২ আগস্ট শনিবার দিবাগত রাতে ভারী বৃষ্টির ফলে আজ রবিবার সকাল ৬ টার দিকে সড়কের ৯,১০ ও ১৪ কিলোমিটার এলাকায় পাহাড় ধসের কারণে চট্টগ্রামগামী শান্তি পরিবহণের বাসসহ ছোট বড়  অনেক যানবাহন আটকে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে শতাধিক মানুষ। এছাড়া টানা বৃষ্টির ফলে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বেশ কয়েকটি অভ্যন্তরীণ সড়ক পানিতে তলিয়ে গেছে।

বাঘাইছড়ি পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহণের লাইন ম্যান গিয়াসউদ্দিন নাছির  পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, রবিবার সকালে পাহাড় ধসের কারণে এখন পর্যন্ত  সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ার সংবাদ পেয়েছি। এতে সড়কে সব গাড়ি আটকে আছে,  মাটি সরানোর কাজ এখনো শুরু হয়নি।

শান্তি পরিবহণের যাত্রী মো. আরমান বলেন, সকাল থেকে সড়কে আটকে আছি। এখনো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা বাসসকে জানান, বাঘাইছড়ি উপজেলার  মারিশ্যা- দিঘিনালা সড়কে আজ সকালে পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়েছি। সড়কে  মাটি সরানোর জন্য জনবল ও গাড়িসহ যন্ত্রপাতি পাঠানো হয়েছে। তবে মাটি সরাতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বাসসকে জানান, উপজেলার মারিশ্যা- দিঘিনালা সড়কসহ কয়েকটি স্থানে  পাহাড় ধসের কারণে সকাল থেকে যানচলাচল বন্ধ রয়েছে। মাটি সরাতে  সেখানে সড়ক ও জনপথ বিভাগ কাজ করছে। বর্তমানে এই সড়কে বড় যান চলাচল বন্ধ থাকলেও ছোট যান চলাচল করতে পারছে। আশা করছি খুব তাড়াতাড়ি মাটি সরানোর কাজ শেষ হবে।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...