রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ফ্যাসিস্ট আমলে পার্বত্য চট্টগ্রামে সমঅধিকার নিয়ে কথা বলতে পারিনি : ওয়াদুদ ভূঁইয়া

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় আমরা পার্বত্য চট্টগ্রামে সমঅধিকার নিয়ে কথা বলতে পারিনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আবার মুক্তভাবে কাজ করতে পারছি।

শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে মোবাইল ফোনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সম্মেলনটি রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

আয়োজিত প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য নুরুল আফসার।

সম্মেলনে বক্তব্য দেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, জেলা সমঅধিকার আন্দোলনের সদস্য মাহবুব এলাহী, অ্যাডভোকেট মো. আবছার আলী, মো. কামাল উদ্দিন, অ্যাডভোকেট মো. সুজন কামাল, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মো. নুরুল আলম, জেলা সদস্য জাহিদ মোস্তফা, বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি খোরশেদ আলম, রাজস্থলী প্রতিনিধি মো. আলাউদ্দিন, নানিয়ারচর প্রতিনিধি ইস্রাফিল, কাউখালী প্রতিনিধি সোহেল রিগ্যান, বরকল প্রতিনিধি আব্দুল জলিল এবং লংগদু উপজেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন।

ওয়াদুদ ভূঁইয়া বলেন, পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদসহ বিভিন্ন উন্নয়ন সংস্থায় নিয়োগের ক্ষেত্রে পুরোনো নিয়ম বাতিল করে হাইকোর্টের নতুন রায়ের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতে হবে। ভূমি বন্দোবস্ত ও সরকারি ঋণ সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার আহ্বান জানান তিনি।

আগামীতে পার্বত্য চট্টগ্রামে সব সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে জেলার ১০ উপজেলার সমঅধিকার আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...