শনিবার, ২০ জুন ২০২৬

চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ঘরে ঢুকে গুলি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানা এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন ব্যবসায়ী ইউসুফ।

শুক্রবার (১ আগস্ট) রাত ১১টার দিকে উত্তর মোহরা বাসায় এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে অজ্ঞাত একটি চক্র ইউসুফের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। ইউসুফ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে ৪-৫ জনের একটি দল তার বাসায় হামলা চালায়। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে ইউসুফ ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।

এ ঘটনায় ব্যবসায়ীর ঘরের দেয়াল ও আসবাবপত্রে গুলির চিহ্ন স্পষ্ট রয়েছে। এদিকে এমন নৃশংস ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সম্প্রতি এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। ইউসুফের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ চলছে।”

তিনি আরও জানান, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।

এই বিভাগের সব খবর

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৫২টি ফিরতি ফ্লাইটে...

সর্বশেষ

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা...