রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে জুলাই হত্যাকাণ্ডের মামলায় প্রথম চার্জশিট : সাবেক ৩ মন্ত্রীসহ অভিযুক্ত ২৩১

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

২০২৪ সালের ৩ আগস্ট চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় গুলিতে নিহত হন শহিদুল ইসলাম শহিদ (৩৭)। নিহতের ভাই শফিকুল ইসলাম ওই বছরের ১৫ আগস্ট চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জুলাই আন্দোলনের সময় এক দোকানকর্মীকে হত্যা মামলায় চট্টগ্রামে প্রথম চার্জশিট দাখিল করেছে পুলিশ। এতে সাবেক তিন মন্ত্রীসহ মোট ২৩১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

২০২৪ সালের ৩ আগস্ট নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় গুলিতে নিহত হন শহিদুল ইসলাম শহিদ (৩৭)। তিনি স্থানীয় একটি জুতার দোকানে কর্মরত ছিলেন। নিহতের ভাই শফিকুল ইসলাম ওই বছরের ১৫ আগস্ট চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুল হক চলতি বছরের ৩০ জুলাই আদালতের প্রসিকিউশন বিভাগে চার্জশিট জমা দেন। এটি প্রকাশ্যে আসে ১ আগস্ট (শুক্রবার) রাতে।

৩১ জুলাই চার্জশিটটি জমা দেওয়া হয় চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে। আগামী ২৫ আগস্ট মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চার্জশিটে যাদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন–সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র এ জে এম নাসির উদ্দিন, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ, আবু রেজা মুহাম্মদ নিজামউদ্দিন নদভী, মহিউদ্দিন বাচ্চু, আবদুস সালাম, দিদারুল আলম দিদার, এস এম আল মামুন, নোমান আল মাহমুদসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সাবেক কাউন্সিলর, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। চার্জশিটে ১২৮ জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন বিকেলে শহিদ কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই সময় আন্দোলনকারীরা তৎকালীন শিক্ষামন্ত্রী নওফেলের ষোলশহর এলাকার বাসভবন ও তৎকালীন মেয়রের বহদ্দারহাটের বাসভবনে হামলার চেষ্টা করেন।

আন্দোলনকারীদের দাবি ছিল, শহিদ পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের গুলিতে নিহত হন। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা কেবল টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে, গুলি চালায়নি। মেয়রের বাসায় নিরাপত্তা দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল।

চট্টগ্রামে গত বছর জুলাই আন্দোলনের সময় যেসব প্রাণহানির ঘটনা ঘটে, তার মধ্যে এটিই প্রথম মামলা যাতে চার্জশিট দাখিল করা হলো। মামলাটিতে চার্জশিট দাখিলকে তদন্তে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে বাসসকে...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গুতে আর কেউ যেনো প্রাণ না হারান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি...

সর্বশেষ

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে...

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ...

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে টিকাদান ক্যাম্পেইন শুরু

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর)...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক...