মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন লেখক-প্রকাশক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নিপু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লেখক, গবেষক, সাংস্কৃতিক সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু (৭৩)। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মহিউদ্দিন শাহ আলম নিপু চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের জোড়পুনি গ্রামের কাদির বক্স ভুঁইয়া বাড়ির মরহুম মোহাম্মদ ওয়াজিউল্লাহর ছেলে। তিনি ছিলেন একজন সমাজকর্মী, সাহিত্যানুরাগী ও সংগঠক।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে রিকশা যোগে ঢাকায় এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁর রিকশায় পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

রাত ৯টার দিকে একজন সহকারী পুলিশ সুপার (এএসপি) দুর্ঘটনার বিষয়ে নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিনকে অবহিত করলে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে ছুটে যান। এরপর রাতভর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

মহিউদ্দিন শাহ আলম নিপুর মরদেহ আজ শনিবার বিকেলে চট্টগ্রামের আনা হবে। রাত ৯টায় নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর গ্রামের বাড়ি মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করা শাহ আলম নিপু ছিলেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি, কালধারা প্রকাশনীর কর্ণধার।

তিনি ছিলেন মিরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রামের উপদেষ্টা, আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের সাবেক গভর্নর, মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা ও বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

মহিউদ্দিন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নিপুর প্রয়াণে সাহিত্য ও সমাজকর্মের অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু এবং সাধারণ সম্পাদক আলী প্রয়াস মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজের...

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ডিএমপির তেজগাঁও...

সর্বশেষ

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস...

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি...

জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার

ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয়...

দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশের উন্নয়ন...

ইমরান খানের বোন গ্রেপ্তার

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে...