মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

টাকা আত্মসাৎ করায় সাবেক ভূমিমন্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ১৫ কোটি টাকা আত্মসাৎ করা ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার চট্টগ্রাম সমম্বিত জেলা কার্যালয়-১ মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাইনউদ্দিন। মামলার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম সমম্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ।

মামলার অন্য আসামিরা হলেন- সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই ও ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী (৪৬), বোন রোকসানা জামান চৌধুরী (৫৬), আফরোজা জামান চৌধুরী, ইউসিবি ব্যাংকের কর্মকর্তা আবু হেনা মো. ফখরুল ইসলাম (৪০), মোয়াজ্জেম হোসেন চৌধুরী (৫৮), জিয়াউল করিম খান (৪৬), মোহাম্মদ আব্দুল আউয়াল (৫৮), মীর মেসবাহ উদ্দীন হোসাইন (৬২), আব্দুল হামিদ চৌধুরী (৫০), বজল আহমেদ বাবুল (৫৬), সাবেক পরিচালক আখতার মতিন চৌধুরী (৭৪), এম এ সবুর (৭৭), ইউনুছ আহমদ (৭৯), নুরুল ইসলাম চৌধুরী (৬২), বশির আহমেদ (৫৫), সৈয়দ কামরুজ্জামান (৬১), মো. শাহ আলম (৬২), জোনাইদ শফিক (৬৪), কনক কান্তি সেন (৬০), অপরূপ চৌধুরী (৬৫), তৌহিদ সিপার রফিকুজ্জামান (৬৬), সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী (৬৪), আরামিট গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ মিছাবাহুল আলম (৫০), আব্দুল আজিজ (৩৯) ও শাহরিয়ার হোসেন (৪৯)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাবেক ভূমিমন্ত্রী জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্টের কর্মকর্তা জসীম উদ্দিন চৌধুরীকে ‘রিলায়েবল ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের মালিক বানিয়ে ‘ওয়ার্কিং ক্যাপিটাল’ বাবদ ১৫ কোটি টাকা টাইম লোন ঋণ অনুমোদন করা হয় ইউসিবিএলের চট্টগ্রামের পোর্ট শাখা থেকে। সেই টাকায় আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়ামের দায় দেনা পরিশোধ করা হয়।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই ২৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে সাবেক ভুমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে আরেকটি  মামলা করেছিল দুদক।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পাওয়া হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর মাধ্যমে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে গভীর রাতে ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য...

সর্বশেষ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের...

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং...

‘মাছে-ভাতে বাঙালি’ ঐতিহ্য ধরে রাখতে হবে : এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আমিষের চাহিদা...