রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে স্ত্রী খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজান উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অপরাধে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডিত মোহাম্মদ এসকান্দর চট্টগ্রামের রাউজান পৌরসভার শাহনগর গ্রামের বাসিন্দা।

মামলার নথির তথ্যানুযায়ী, এসকান্দর দুবাই প্রবাসী ছিলেন। ২০১৩ সালে তার সঙ্গে হাটহাজারী উপজেলার ছিপাতলীর মিনু আক্তারের বিয়ে হয়। চার বছর পর প্রবাস থেকে ফিরে আসেন এসকান্দর। এরপর থেকে তাদের সংসারে অশান্তি শুরু হয়। এসকান্দর বারবার যৌতুকের টাকার জন্য মিনুকে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে মিনুকে শারীরিক নির্যাতনও শুরু করেন।

২০১৭ সালের ১ জানুয়ারি যৌতুকের জন্য স্ত্রী মিনু আক্তারের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে খুন করেন এসকান্দর। এ ঘটনায় মিনুর ভাই নাঈম উদ্দিন বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক দোলন বিশ্বাস ২০১৯ সালের ২১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন।

২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আসামি এসকান্দরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন।

ঘটনার পর এসকান্দর পালিয়ে বিদেশে চলে যান। এ জন্য পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি বলে আদালতকে অবহিত করেন তদন্ত কর্মকর্তা। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে বাসসকে...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গুতে আর কেউ যেনো প্রাণ না হারান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি...

সর্বশেষ

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে...

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ...

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে টিকাদান ক্যাম্পেইন শুরু

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর)...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক...