রবিবার, ২১ জুন ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র প্রতিনিধিকে সরাতে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে জুলাই বিপ্লবের দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন। যদিও তারা আমাদের নাগরিক পার্টির কেউ নয়। তারা জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা কাজ করছেন। কিন্তু তাদেরকে অপসারণ করতে ষড়যন্ত্র করা হচ্ছে।

আজ বুধবার বিকেলে নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশে তিনি এ কথা বলেন।

সদর উপজেলার ভেলানগর এলাকা থেকে বিকেল ৫টায় পদযাত্রা শুরু হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে নরসিংদী পৌরসভা মোড়ে জমায়েত হয়। পরে পৌরসভা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেয়া হয়নি। আমরা আবারও সংগঠিত হচ্ছি, আমাদের দাবি থেকে আমরা সরে দাঁড়াইনি। আবারও একই দাবি নিয়ে রাজপথে নামবো। দাবি আদায় করেই ছাড়বো।’

তিনি বলেন, ‘গত ১ বছরে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, আমাদের জুলাইয়ের কার্যক্রমকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। নতুন বাংলাদেশের নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেয়া হয়নি। তবে আমরা দাবি থেকে সরে দাঁড়াই নাই। আবারও সংগঠিত হয়ে দাবি আদায় করেই ছাড়বো।’

এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘দেশে আওয়ামী লীগের সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল, সে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিপ্লবের পর আমাদের আবারও মাঠে নামতে হচ্ছে। নরসিংদীতে ভূমিদস্যুতা ও চাঁদাবাজি রয়েছে, আমরা তাদেরকে নরসিংদী থেকে  বিতাড়িত করেই ছাড়বো।’

এ সময় আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আন্দোলনকারীদের হত্যার বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নরসিংদী জেলার আহ্বায়ক আওলাদ হোসেন জনি, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন।

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...