শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কর্ণফুলী আবাসিকে ৩৩ বছরের পানিসংকট নিরসনে ত্রিপক্ষীয় চুক্তি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম ওয়াসা ও কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দীর্ঘদিনের পানিসংকট নিরসনে এই চুক্তিকে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বুধবার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ভবন মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোয়ারা বেগম। সমিতির পক্ষে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান।

অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান বলেন, ‘দৃষ্টিনন্দন এই প্রকল্পটি বাস্তবায়নে সিডিএ সর্বাত্মক সহযোগিতা করবে। এটি শুধু আনুষ্ঠানিক চুক্তি নয়। এর বাস্তবায়নের মাধ্যমে যেন কর্ণফুলী হাউজিংয়ের প্লট মালিকরা সরাসরি উপকৃত হন, সেই লক্ষ্যেই আমাদের অঙ্গীকার।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের নগর পরিকল্পনায় নাগরিক সেবার মানোন্নয়নই আমাদের মূল লক্ষ্য। সময়সীমা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন হলে নাগরিকরা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।’

চট্টগ্রাম ওয়াসার এমডি মনোয়ারা বেগম বলেন, ভান্ডালজুড়ি প্রকল্পের আওতায় ৫১৯টি প্লট মালিক পানি সংযোগের হকদার। প্রাথমিকভাবে ৫০ লাখ লিটার পানি সরবরাহ করা হবে এবং অর্থ প্রাপ্তির তিন মাসের মধ্যেই সংযোগ কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের মানুষ যেন পানির মতো মৌলিক সেবা থেকে বঞ্চিত না হন, সেটিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

চুক্তি অনুযায়ী প্রতি প্লট মালিককে ৪০ হাজার টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে। প্রকল্পের আওতায় পানির পাইপলাইন সম্প্রসারণ, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ একাধিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।

সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, এই চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে সিডিএ কর্ণফুলী হাউজিং এলাকার দীর্ঘ ৩৩ বছরের পানিসংকট নিরসনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে সিডিএর পক্ষে স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, সচিব রবীন্দ্র চাকমা, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, স্টেট অফিসার মো. আলমগীর খান, নির্বাহী প্রকৌশলী মো. ইলিয়াসসহ ওয়াসার পক্ষে প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাহাবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্লট মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, সহ-সভাপতি গোলাম ওয়ারেস, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, যুগ্ম সম্পাদক সাইফুল হুদা, অর্থ সম্পাদক অ্যাডভোকেট সেলিম চৌধুরী, প্রচার সম্পাদক সাইফুজ্জামান রাফি, অ্যাডভোকেট আশীষ কিরণ দাশ, অ্যাডভোকেট কে. এম. শান্তনু চৌধুরীসহ অনেকে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...