মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “৫ আগস্টের পর বিএনপির হাত ধরে দেশের রাজনীতিতে চাঁদাবাজির কালচার ছড়িয়ে পড়েছে। এখন নিজেদের দায় এড়াতে তরুণদের উপর দোষ চাপানো হচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টাঙ্গাইলে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র আগে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়ে বলেন, “নিজ দলের চাঁদাবাজি বন্ধে তাঁকে কার্যকর ভূমিকা নিতে হবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “বিএনপি রাষ্ট্র সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তাদের আয়ের উৎস ও ব্যয়ের হিসাব জনগণের কাছে এখনও অস্পষ্ট। চাঁদাবাজির উপর দাঁড়িয়ে থাকা অর্থনৈতিক ভিত্তি ভেঙে ফেলতে হবে। এ জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা।”

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, “শুধু প্রতিশ্রুতি দিলে চলবে না, সনদটিকে আইনি ভিত্তি দিতে হবে। গণপরিষদ, গণভোট কিংবা এলএফও-এর (লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স) মাধ্যমে এই কাজ সম্ভব। ভবিষ্যৎ সরকারকে এই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে।”

নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে তিনি বলেন, “যদি নির্বাচন কমিশনের জন্য নিয়োগ কমিটি করা হয়, তাহলে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)–তেও একই পদ্ধতিতে নিয়োগ হওয়া উচিত। তরুণ প্রজন্মের জন্য দলীয়করণ নয়, নিরপেক্ষতা সবচেয়ে জরুরি।”

উচ্চকক্ষ ও সাংবিধানিক সংস্কার নিয়ে তিনি বলেন, “উচ্চকক্ষের মাধ্যমে পার্লামেন্টারি রিভিউ হলে সরকারের সিদ্ধান্তে জবাবদিহিতা তৈরি হবে। দেশ ও জনগণের কল্যাণে সিদ্ধান্ত নিতে হলে তা যুক্তি ও তথ্যনির্ভর হতে হবে।”

এই বিভাগের সব খবর

তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর...

চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগ নেতা গ্রেফতার

বন্দর নগরী চট্টগ্রামের অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেফতার করেছে এসআরবি-৭। গতকাল...

চট্টগ্রামে চসিকের অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আজ নগরীর কোতোয়ালি থানার জামালখান, চেরাগী পাহাড়, মোমিন রোড, আন্দরকিল্লা...

সর্বশেষ

তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া...

চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগ নেতা গ্রেফতার

বন্দর নগরী চট্টগ্রামের অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামে চসিকের অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে বিশেষ...

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাসের জন্য...

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ...

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের...