রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক হাউজিং সোাসাইটিতে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রকৃতির অপরোপ সাজে সাজানোর দৃঢ় প্রত্যয়ে বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি ও রোটারী ক্লাব অব ইসলামাবাদ এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি সাংবাদিক সোসাইটি এলাকায় গত ২৭ শে জুলাই ২০২৫ইং আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।
সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির সভাপতি এডভোকেট সাংবাদিক সুখময় চক্রবর্তী সভাপতিত্বে অনুষ্ঠিত ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম রোটারী সেন্টারের প্রেসিডেন্ট ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর। বিশেষ অতিথি ছিলেন রোটারী ক্লাব অব ইসলামাবাদ এর সভাপতি রোটারিয়ান প্রফেসর ড. আসিফ ইকবাল, সেক্রেটারী রোটারিয়ান মোহাম্মদ মাহফুজুর রহমান, সাবেক সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রোটারিয়ান ড. চৌধুরী মনিরুল হাসান, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট শতদল বড়ুয়া, চট্টগ্রাম সাইন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, সাবেক ব্যাংকার সরওয়ার কবির চৌধুরী, রোটারী ক্লাব অব চিটাগাং সুপ্রিম প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এরশাদ চৌধুরী, মোহাম্মদ মফিজুল ইসলাম, মোহাম্মদ আলমগীর চৌধুরী, ইমাম হাফেজ মাওলানা নিজাম উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, এটিএম মাসুদ চৌধুরী, মোহাম্মদ হামিদুর রহমান, মোহাম্মদ আলমগীর সিকদার, সাইফুল আবেদীন মিকেল, মোহাম্মদ ইদ্রিস চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ তারেক ইমাম, মোহাম্মদ আবদুস সালাম, মোহাম্মদ শহীদ উল্লাহ, হাফেজ মাওলানা মহিউদ্দিন, রোটারিয়ান মোহাম্মদ রিয়াদ, রোটারিয়ান আবিদা ওয়াদুদ, রিফাত সাইফুল ইসলাম সাকিব।
সভায় বক্তারা বলেন, পরিবেশের উন্নয়নে সবাইকে দায়িত্বশীলতার সংগে কাজ করতে হবে, বৃক্ষরোপনের মাধ্যমে সৃষ্ট হয় সবুজায়ন। বৃক্ষ সম্পর্কে আমাদের জ্ঞান আহরন করতে হবে। বৃক্ষ থেকে আমরা ফল এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। একজন নাগরিক হিসেবে আমাদের বৃক্ষ সম্পর্কে এবং বৃক্ষের উপকারিতা নিয়ে কাজ করতে হবে। বৃক্ষরোপন কর্মসূচি মাসব্যাপী অব্যাহত থাকবে। ফুল, ফল ও বনজসহ মোট ২০০টি গাছের চারা লাগানো হয়েছে। পর্যায়ক্রমে সোসাইটির সৌন্দর্য্য বর্ধণে আরো গাছের চারা লাগানো হবে।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে বাসসকে...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গুতে আর কেউ যেনো প্রাণ না হারান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি...

সর্বশেষ

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে...

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ...

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে টিকাদান ক্যাম্পেইন শুরু

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর)...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক...