বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি জনপ্রিয় হিন্দু মন্দিরে রোববার পুজো দিতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ছয় জন পুণ্যার্থী নিহত হয়েছেন

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে  ভারতের হরিদ্বার থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

হিন্দুদের পবিত্র শহর হরিদ্বারে গঙ্গা নদীর তীরে মনসা দেবী মন্দিরে যাওয়ার সিঁড়িতে পদদলিত হয়ে এই ঘটনা ঘটে।

জ্যেষ্ঠ নগর পুলিশ কর্মকর্তা পরমেন্দ্র ডোভাল এএফপিকে জানিয়েছেন, পদদলিত হয়ে ছয় জন নিহত হয়েছেন।

তিনি বলেন, আহত অবস্থায় ১০ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতির ওপর নজর রাখছি।’

ভারতীয় ধর্মীয় উৎসবগুলোতে প্রায়ই প্রাণঘাতী পদদলিত হওয়া এবং জনতার ভিড়ে চাপা পড়ে হতাহত হওয়ার ঘটনা ঘটে।

গত জুন মাসে, উপকূলীয় রাজ্য ওড়িশায় একটি হিন্দু উৎসবে হঠাৎ করে ভিড়ের কারণে পদদলিত হয়ে কমপক্ষে তিন জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হন।

এর আগের মাসে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়াতে হাজার হাজার মানুষ একটি জনপ্রিয় অগ্নিকুণ্ডে হাঁটার অনুষ্ঠানের জন্য জড়ো হওয়ার সময় ছয় জন প্রাণ হারান।

জানুয়ারিতে, উত্তরাঞ্চলীয় শহর প্রয়াগরাজে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কুম্ভমেলায় ভোরে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে কমপক্ষে ৩০ জন প্রাণ হারান।

এই বিভাগের সব খবর

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

সর্বশেষ

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...