রবিবার, ১৪ জুন ২০২৬

লামায় প্রান্তিক কৃষক ও বেকার নারীদের উন্নয়নে বিনামুল্যে গাছের চারা, গবাদিপশু, সেলাই মেশিন ও আর্থিক অনুদান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রান্তিক কৃষক ও বেকার নারীদের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। এর অংশ হিসেবে জেলার লামা উপজেলায় বিনামূল্যে ফলদ-বনজ গাছের চারা, গবাদি পশু ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শুধু তায় নয়, গর্ভবতী-প্রসূতি নারী ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষায়ও প্রদান করা হয় আর্থিক অনুদান। প্রতিজন কৃষককে ৩৫৫টি হারে ১৬০জনকে দেয়া হয় বনজ-ফলদ ও কপি গাছের চারা, প্রতিজনকে ১টি করে ৩১ জনকে শুকর, ২৮জনকে ছাগল, ৭ জনকে গরু, ১৭ জন বেকার নারীকে সেলাই মেশিন, ৪০ জন গর্ভবতী ও প্রসূতি নারীকে আর্থিক অনুদান।

শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ও উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে এসব বিতরণ উদ্ভোধন করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন, এড. আবুল কালাম ও লালজার বম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী লেলিন চাকমা, বান্দরবান বালাঘাটা হর্টিকালচারের উপ-পরিচালক লিটন দেব নাথ, পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।

এর আগে আলীকদম উপজেলায়ও একইভাবে ফলদ ও বনজ গাছের চারা, গবাদি পশু, সেলাই মেশিনসহ গর্ভবতী ও প্রসূতি নারীসহ নবজাতক শিশুদের স্বাস্থ্য সূরক্ষার লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করা হয় বলে জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সাইফুল ইসলাম রিমন। তিনি বলেন, পর্যায়ক্রমে জেলা অন্য সব উপজেলায়ও এসব বিতরণ করা হবে। বিতরণকৃত এসব গাছের চারা, গবাদি পশু, সেলাই মেশিনসহ আর্থিক অনুদান প্রান্তিক কৃষক ও বেকার নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...