বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

গাজায় মানবিক সংকটের নিন্দা মেক্সিকোর প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী খাদ্য সংকটজনিত মানবিক বিপর্যয়ের তীব্র নিন্দা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম।

মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে শেইনবাউম বলেন, বর্তমানে গাজা উপত্যকায় যা ঘটছে, অবশ্যই আমরা তার নিন্দা জানাই।

তিনি আরো বলেন, মেক্সিকো তার সব প্রচেষ্টা শান্তি প্রতিষ্ঠায় কাজে লাগাচ্ছে।

গাজায় অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা দ্রুত বাড়ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। হামাসের সঙ্গে যুদ্ধ চলা অবস্থায় গত মার্চে গাজায় ত্রাণ অবরোধ আরোপ করে ইসরাইল।

ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার সমাধান হিসেবে দুই রাষ্ট্র গঠনে মেক্সিকোর সমর্থন দেওয়ার কথা আবারো জানান প্রবীণ বামপন্থী এই রাজনীতিক।

২০১২ সালেই লাতিন আমেরিকার দেশটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তথ্য অনুযায়ী, গাজার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ কয়েক দিন ধরে খাবার পাচ্ছেন না।

এছাড়াও প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ ‘চরম খাদ্য সংকটের’ মুখোমুখি হওয়ার আশঙ্কায় রয়েছে বলে মত দিয়েছে জাতিসংঘের সংস্থাটি।

এই বিভাগের সব খবর

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

সর্বশেষ

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...