বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

২৯ জুলাই চূড়ান্ত শুল্ক আলোচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্র সরকারের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯ জুলাই তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

তিনি বাসসকে ফোনে জানান, এর আগে বাংলাদেশ ২২ জুলাই ইউএসটিআর-এর কাছে নিজেদের অবস্থানপত্র পাঠায় এবং ২৬ জুলাই চূড়ান্ত দফার আলোচনা শুরুর প্রস্তাব দেয়।

সচিব জানান, তবে ইউএসটিআর ২৯ জুলাই দিন ধার্য করেছে এবং ওই দিন ওয়াশিংটন ডিসিতে তাদের অফিসে আলোচনা শুরু হবে। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

সাক্ষাতে আলোচনা হলে বাংলাদেশ প্রতিনিধি দল ২৭ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে। তবে আলোচনা ভার্চুয়াল হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

সচিব আরও বলেন, এই দফায় বেসরকারি খাতের কয়েকজন রপ্তানিকারক বাংলাদেশ দলের সঙ্গে থাকতে পারেন, তবে তারা সরকারি পর্যায়ের আলোচনায় অংশ নেবেন না।

তিনি আশা প্রকাশ করেন, আলোচনার ফলস্বরূপ ট্রাম্প প্রশাসন বাংলাদেশের জন্য বিদ্যমান ৩৫ শতাংশ শুল্ক হার হ্রাস করবে। কারণ, ইতোমধ্যে যুক্তরাষ্ট্র জাপানের জন্য ১৫%, ইন্দোনেশিয়ার জন্য ১৯%, ভিয়েতনামের জন্য ২০% এবং ফিলিপাইনের জন্য ১৯% শুল্ক নির্ধারণ করেছে।

সচিব বলেন, ইউএসটিআর-এর সঙ্গে বাংলাদেশের আলোচনা এখন পর্যন্ত ভালোভাবে এগিয়েছে, তাই বাংলাদেশও উল্লেখযোগ্য শুল্ক ছাড় পেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ইতোমধ্যে মার্কিন পণ্য যেমন তুলা, গম, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), বিমান ও অন্যান্য কৃষিপণ্য শুল্কমুক্ত আমদানির প্রস্তাব দিয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বাংলাদেশ ২০ জুলাই মার্কিন গম সরবরাহকারীদের সঙ্গে ৭ লাখ টন গম আমদানির চুক্তি স্বাক্ষর করেছে।

এই বিভাগের সব খবর

সমুদ্র পথে জ্বালানিবাহী জাহাজসমূহের নিরাপত্তা আরও জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী

দেশের সমুদ্রসীমা ও সমুদ্র পথের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত করার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে রেখেছে সুসংহত। বাংলাদেশের জলসীমায়...

ড্রামট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবদল নেতার

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন (৪২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই মর্মান্তিক দুর্ঘটনা...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত ৪

জেলার রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, আজ বিকেল ৩টার দিকে একটি বাস...

সর্বশেষ

সমুদ্র পথে জ্বালানিবাহী জাহাজসমূহের নিরাপত্তা আরও জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী

দেশের সমুদ্রসীমা ও সমুদ্র পথের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী সার্বক্ষণিক...

ড্রামট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবদল নেতার

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত ৪

জেলার রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনায়...

বন্দর জেটি এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নগরীর বন্দর থানাধীন জেটি এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি ভবনের...

আনোয়ারায় অভিযানে সম্রাট গ্রুপের প্রধান গ্রেপ্তার

আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকায় সাম্প্রতিক সহিংসতার ঘটনার পর দুই...

এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের...