রবিবার, ১৪ জুন ২০২৬

লামায় বাঁশের ভেলায় চড়ে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ পারাপার

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান)
- Advertisement -
Single page 1st Paragraph

গত কয়েক দিনের বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ভরে গেছে বান্দরবান জেলার লামা উপজেলাস্থ রুপসীপাড়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলা লামা খালটি। এতে চরম দূর্ভোগে পড়েন এ খালের লাগোয়া পশ্চিম গাজী পাড়া ও দক্ষিণ মুসলিম পাড়ার বাসিন্দারা। অচলাবস্থার সৃষ্টি হয় এ দুই পাড়ার স্বাভাবিক জীবন যাত্রার। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এ অবস্থার সৃষ্টি হয়। বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই নিজ খরচে বাঁশের তৈরি ভেলায় চড়ে খাল পার হয়ে বিদ্যালয়ে যেতে হয় কোমলমতি শিক্ষার্থীদের।

প্রবল স্রোতের সময় ভেলায় চড়ে পার হতে গিয়ে প্রায়ই দূর্ঘটনার কবলে পড়েন পাড়ার শিক্ষার্থী ও বাসিন্দারা। চরম দুর্ভোগ থেকে রক্ষায় খালের উপর ব্রিজ নির্মাণে সংশ্লিূষ্ট দপ্তরের প্রতি দাবী তুলেন স্থানীয় গ্রাম পুলিশ মোফাজ্জল হোসেন, বৃদ্ধ আব্দুল কুদ্দুস ও আফজাল হোসেনসহ শিক্ষার্থী মো. ইয়াছিন, আলিফা আক্তার, রাবেয়া আক্তার।

তারা বলেন, ‘সরকার আসে, সরকার যায়’ কিন্তু লামা খালের পশ্চিম গাজীপাড়াস্থ পারাপারে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেই কারো। এ বিষয়ে জানতে চাইলে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা খাল পারাপারের বিষয়টি শুনেছি। তায় লামা খালের পশ্চিম গাজী পাড়া এলাকাস্থ ব্রিজ নির্মাণ জরুরী হয়ে পড়েছে। শিঘ্রই ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হবে।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...