শনিবার, ২০ জুন ২০২৬

আগ্রাবাদ ও সীতাকুণ্ডে গোপন কারখানায় তৈরি হচ্ছিল নকল বৈদ্যুতিক ক্যাবল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার সীতাকুণ্ড ও আগ্রাবাদ এলাকায় তিনটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে তাদের উৎপাদিত বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক ক্যাবল জব্দ ও কারখানাগুলোকে সিলগালা করেছে র‌্যাব-৭।

সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এ সময় বিএসটিআই প্রতিনিধি দল অভিযানে অংশ নেন।

‘মেইড ইন জাপান’ সিল ব্যবহার করে নকল তৈরি এসব ক্যাবল আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় কারখানাগুলোকে সিলগালা করা হয়েছে। এছাড়াও ওই তিনটি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব জানায়, কারখানাগুলোতে ‘মেইড ইন জাপান’ লেখা জাল সিল ব্যবহার করে নকল বৈদ্যুতিক তার (ক্যাবল) তৈরি করা হচ্ছিলো। এসব তারে কোনো মান নিয়ন্ত্রণ ছাড়াই বাজারজাত করা হচ্ছিলো, যা আগুন লাগার ঝুঁকি বাড়ায়। অভিযানে উত্তর সলিমপুরের আব্দুল্লাঘাটে ‘খান জাহান আলী ক্যাবলস’ ও ‘নোয়াখালী ক্যাবলস’ নামের দু’টি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কোনো বৈধ অনুমোদন বা বিএসটিআই সনদ ছিলো না।

র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘কারখানাগুলোতে কোনো বৈধ কাগজপত্র ছিলো না। জাল সিল লাগিয়ে তার তৈরি করে বাজারে ছাড়ছিলো। এসব নকল তার ব্যবহার করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

তিনি বলেন, আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...