বুধবার, ২২ জুলাই ২০২৬

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙালি ঐক্য গড়ে তুলুন : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি রাষ্ট্র কত বেশি বৈচিত্র্য ধারণ করতে পারে, তার ওপরই রাষ্ট্রের মর্যাদা ঠিক হয়। ৭২-এর সংবিধানে সেটিকে অস্বীকার করা হয়েছে। পাহাড়ি জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি সেই সংবিধানে নিশ্চিত করা হয়নি। সেখানে জাতির সাথে জাতির বিদ্বেষ, ধর্মের সাথে ধর্মের পার্থক্য, সেক্যুলারিজমের সাথে ইসলামের বিভেদ; এরকম নানারকম বিভেদ জিইয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেন ।

তিনি বলেন পাহাড়ের উন্নয়নে বসবাসরত সকল জনগোষ্ঠীর মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার কোন বিকল্প নেই।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ এর অংশ হিসেবে আজ সোমবার দুপুরে খাগড়াছড়িতে পদযাত্রা শেষে এনসিপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব রয়েছে।  অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা,স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড়ি-বাঙালি উভয় জনগোষ্ঠী বঞ্চিত। পাহাড়ে উন্নয়ন ঘটাতে ঐক্য ও সম্প্রীতির কোন বিকল্প নেই। সম্প্রীতির মাধ্যমে পাহাড়ে উন্নয়ন ঘটাতে পারলে পাহাড়ি-বাঙালি সবাই লাভবান হবে।’

এনসিপি খাগড়াছড়ি জেলা সমন্বয়ক মনজিলা ঝুমার সভাপতিত্বে ও দলের মুখ্য সংগঠক(উত্তরাঞ্চল) সারজিস আলমের পরিচালনায় শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী প্রমুখ।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার আহ্বান জানান উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এর আগে দুপুর আড়াইটায় শহরের চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। জেলার ৯টি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক পদযাত্রায় যোগ দেন।

সমাবেশ শেষে মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় সকলের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য মুফতি ইনজামুল হক।

এই বিভাগের সব খবর

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে হলে পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই।...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে সব ইউনিটকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর...

সর্বশেষ

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন,...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই,...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে: মুক্তাদির

বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির...

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, কমেছে গ্যাসের সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫...

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

জেলার রাজস্থলী উপজেলায় আজ পাহাড় ধস ও বন্যা উপদ্রুত...