বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

লামায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় দুর্নীতি বিরোধী এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে লামা আদর্শ বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ’র সভাপতিত্বে প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, সহকারি তথ্য অফিসার মো. রাশেদুল হক রাসেল, কক্সবাজার জেলা দুদক সমন্বিত কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মুহাম্মদ হুমায়ুন বিন আহমদ বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দুদক’র উপজেলা কমিটির সহ-সভাপতি আনোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক আবদুর শুক্কুর। ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’ এর উপর প্রতিযোগিতায় বিচারক ছিলেন- সরকারি মাতামুহুরী কলেজ’র শিক্ষক অংথিং ও আশিফ ইশতিয়াক। এতে স্বপ্ন কানন বিদ্যাপীঠ চ্যাম্পিয়ন ও লামামুখ উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...