রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ৬০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ৫৯ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪৪ ফ্লাইটে চট্টগ্রামে আসা তিন যাত্রীকে গ্রিন চ্যানেলে সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, ‘হাটহাজারীর মোহাম্মদ শাহ আলম ও মো. আরফান এবং মীরসরাইয়ের আশরাফুল ইসলাম নামের তিনজন যাত্রীকে তল্লাশি করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫৭০ কার্টন বিদেশি সিগারেট এবং আইফোন, গুগল পিক্সেল, স্যামসাংসহ ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।’
ইব্রাহিম খলিল বলেন, ‘সিগারেট আমদানি নিষিদ্ধ এবং ব্যাগেজ রুলস অনুযায়ী অতিরিক্ত মোবাইল বহন করায় এসব পণ্য জব্দ করা হয়েছে।
যাত্রীদের জরিমানা করে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানানো হয়।’

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে বাসসকে...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গুতে আর কেউ যেনো প্রাণ না হারান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি...

সর্বশেষ

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে...

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ...

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে টিকাদান ক্যাম্পেইন শুরু

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর)...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক...