মঙ্গলবার, ৯ জুন ২০২৬

দ্বিতীয় প্রান্তিকে ৪৫ শতাংশ বেশি মুনাফা করেছে নেটফ্লিক্স

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ভালো আয় করেছে। বিজ্ঞাপন আয় এবং সাবস্ক্রিপশন মূল্যের বৃদ্ধির কারণে কোম্পানিটির মুনাফা গত বছরের তুলনায় ৪৫ শতাংশ বেড়ে ৩.১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

সান ফ্রান্সিসকো থেকে এএফপি জানায়, বিশ্লেষকদের পূর্বাভাস ও কোম্পানির নিজস্ব পূর্বাভাস উভয়কেই ছাড়িয়ে জুন ৩০-এ শেষ হওয়া ত্রৈমাসিকে নেটফ্লিক্সের রাজস্ব ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১.১ বিলিয়ন ডলারে।

২০২৫ সালের জন্য কোম্পানিটি তাদের বার্ষিক রাজস্ব প্রত্যাশা বাড়িয়ে ৪৪.৮ থেকে ৪৫.২ বিলিয়ন ডলারের মধ্যে নির্ধারণ করেছে, যা পূর্বের পূর্বাভাস ৪৩.৫ থেকে ৪৪.৫ বিলিয়নের চেয়ে বেশি। এই প্রান্তিকে নেটফ্লিক্সের কনটেন্ট পারফরম্যান্স ছিল শক্তিশালী। উল্লেখযোগ্য হিটের মধ্যে ছিল ‘স্কুইড গেম’ এর তৃতীয় সিজন, যা ১২২ মিলিয়ন বার দেখা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘মাত্র কয়েক সপ্তাহের ভিউয়িংয়ে এটি ইতোমধ্যে আমাদের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ দেখা সিরিজ সিজনে পরিণত হয়েছে।’

অন্যান্য জনপ্রিয় শিরোনার মধ্যে ছিল ‘গিনি অ্যান্ড জর্জিয়া’ এর তৃতীয় সিজন (৫৩ মিলিয়ন ভিউ) এবং ‘সাইরেন্স’ (৫৬ মিলিয়ন ভিউ)।

অ্যানিমেটেড চলচ্চিত্র  ‘কেপপ ডেমন হান্টার্স’ পেয়েছে ৮০ মিলিয়ন ভিউ, যা ‘আমাদের অন্যতম সর্ববৃহৎ অ্যানিমেটেড ফিল্মে’ পরিণত হয়েছে এবং এর সাউন্ডট্র্যাক বিশ্বব্যাপী মিউজিক চার্টে শীর্ষে ওঠে।

নেটফ্লিক্স জানিয়েছে, ‘কোরিয়ান কনটেন্ট এখনও আমাদের দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং এটি আন্তর্জাতিক প্রোগ্রামিংয়ের সাফল্যকে তুলে ধরে। যা কোম্পানির বৈশ্বিক কৌশলের মূল অংশ।

২০২৫ সালের দ্বিতীয়ার্ধে আরও ভালো ফলাফলের আশা প্রকাশ করেছে নেটফ্লিক্স। আসছে কনটেন্ট তালিকায় রয়েছে বহুল প্রতীক্ষিত ‘ওয়েডনেসডে’ সিজন ২, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর শেষ সিজন এবং ক্যাথরিন বিগেলো ও গুইলারমো ডেল তোরোর নতুন চলচ্চিত্রসমূহ।

কোম্পানিটি সরাসরি সম্প্রচারের (লাইভ প্রোগ্রামিং) ক্ষেত্রেও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে বড় মাপের বক্সিং ম্যাচ ও এনএফএল গেম সম্প্রচার, যা ঐতিহ্যগত অন-ডিমান্ড বিনোদনের বাইরে একটি নতুন ধারা গড়ে তুলছে।

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত নেটফ্লিক্সের শেয়ার মূল্য ৪০ শতাংশের বেশি বেড়েছে। বিনিয়োগকারীরা কোম্পানির মুনাফামুখী কৌশলে ইতিবাচক সাড়া দিয়েছে, যার মধ্যে রয়েছে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ ও বিজ্ঞাপন-নির্ভর মডেল চালু করা।

২০২৪ সালের ডিসেম্বরে, বিশেষ করে সফল ছুটির মৌসুম শেষে, নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা ৩০ কোটির বেশি ছিল, যার মধ্যে প্রায় ১.৯ কোটি নতুন সাবস্ক্রিপশন যুক্ত হয়েছিল।

তবে এখন কোম্পানিটি আর সাবস্ক্রাইবার সংখ্যা প্রকাশ করে না বরং তারা  সংশ্লিষ্টতা (এনগেজমেন্ট) অর্থাৎ দর্শকের কনটেন্ট দেখার সময়ের পরিসংখ্যানের উপর গুরুত্ব দিচ্ছে।

এই প্রান্তিকে নেটফ্লিক্স তাদের বিজ্ঞাপন সক্ষমতা আরও বাড়িয়েছে। তারা ২০২৫ সালে বিজ্ঞাপন থেকে দ্বিগুণ রাজস্ব অর্জনের আশা করছে, যদিও নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া হয়নি।

তবে প্রতিষ্ঠানটি আশা করছে, ২০৩০ সালের মধ্যে তারা বিজ্ঞাপন-নির্ভর সাবস্ক্রিপশন থেকে ৯ বিলিয়ন ডলার আয় করতে পারবে।

ইমার্কেটাররের বিশ্লেষক পল ভারনা বলেন, দ্বিতীয় প্রান্তিকে আরও একটি শক্তিশালী আয় দেখানোর সাথে সাথে নেটফ্লিক্স বেশ কয়েকটি প্রান্তিকে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে এবং স্ট্রিমিং পরিষেবাগুলোর মধ্যে নিজেদের শীর্ষস্থানে প্রতিষ্ঠিত করেছে।

এই বিভাগের সব খবর

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে মোট আক্রন্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৮৫ জন। আজ...

এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে...

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী নদীর মাঝিরঘাট জুটলি ঘাট এলাকা...

সর্বশেষ

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে...

এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত...

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ...

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ 

চট্টগ্রাম শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায়...

জেরুজালেমের আকাশে একাধিক বিস্ফোরণ, ফের ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরাইলের

ইরান থেকে ছোড়া নতুন দফার ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে...

হামে শিশু মৃত্যুর ঘটনায় ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে শিশুদের ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান...