বুধবার, ২২ এপ্রিল ২০২৬

কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা কাপ্তাই হ্রদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করেছেন।

আজ শুক্রবার বিকেলে রাঙ্গামাটিতে দুই উপদেষ্টার এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দুই উপদেষ্টা রাঙ্গামাটির বার্গী লেইক ভ্যালী থেকে শুভলং ঝর্ণা, শুভলং বাজার হয়ে রাঙ্গামাটি শহরের স্টেডিয়াম ঘাট পর্যন্ত স্পীড বোটে চড়ে কাপ্তাই লেকের সৌন্দর্য পরিদর্শন করেন। এ সময় তাঁদের সহধর্মিণী, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য হলো পাহাড় ও কাপ্তাই লেক। এই লেক পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কাপ্তাই লেককে মৎস্য চাষের উপযোগী করে গড়ে তুলতে হবে, যাতে তীরবর্তী জনগণ এর সুবিধা থেকে বঞ্চিত না হয়।’

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘১৯৬০ সালে কাপ্তাই বাঁধের কারণে পার্বত্য এলাকার জনগণের যে ক্ষতি হয়েছে, তা ভুলে গিয়ে আমাদের অপার সম্ভাবনাময় কাপ্তাই লেককে কাজে লাগাতে হবে। এই লেক স্বর্ণের মতো মূল্যবান সম্পদ, যা পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে।’

তিনি বলেন, ‘সরকার সকল সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সম্প্রীতির বন্ধনে পাহাড়ি-বাঙালি এক হয়ে আত্ম-মর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ।’

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের জন্য সকল দরজা খুলে দিয়েছে। পাহাড়ি জনগণ কৃষি বিভাগের উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে, যা পরিবর্তন করতে হবে। তিনি বলেন, ‘আমরা আর পিছিয়ে থাকতে চাই না, দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চাই’।

তিনি সংশ্লিষ্ট সকলকে সমাজ, ধর্ম ও রাষ্ট্র নিয়ে চিন্তা করার আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষের কল্যাণের লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। প্রধান উপদেষ্টার স্লোগান ‘আসুন দেশ বদলাই, পৃথিবীকে বদলাই’ বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

এই বিভাগের সব খবর

চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা গত ১৮ এপ্রিল নগরীর একটি রেস্টুরন্টে অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. জহিরুল...

অসংক্রামক রোগ প্রতিরোধে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,

রংপুরে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে একদিনব্যাপী বিনামূল্যের চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল (আইজিএস) প্রাঙ্গণে আয়োজিত এই...

বাংলাদেশের ফল চাষ: প্রথাগত কৃষি থেকে আধুনিক ও টেকসই শিল্পে রূপান্তরের রোডম্যাপ

বাংলাদেশের উর্বর মাটি এবং বৈচিত্র্যময় জলবায়ু ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। গত এক দশকে বাংলাদেশ আম, পেয়ারা এবং কাঁঠাল উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশগুলোর তালিকায়...

সর্বশেষ

চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের...

অসংক্রামক রোগ প্রতিরোধে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,

রংপুরে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে একদিনব্যাপী বিনামূল্যের...

বাংলাদেশের ফল চাষ: প্রথাগত কৃষি থেকে আধুনিক ও টেকসই শিল্পে রূপান্তরের রোডম্যাপ

বাংলাদেশের উর্বর মাটি এবং বৈচিত্র্যময় জলবায়ু ফল চাষের জন্য...

খাগড়াছড়িতে লোকালয়ে লজ্জাবতি বানর

জেলা সদরের আপার পেরাছড়া গ্রামের আপার পেরাছড়া সরকারি প্রাথমিক...

আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা মামলায় গাম্বিয়ার সমর্থনের প্রশংসা করলেন শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, কক্সবাজারে স্বামী-স্ত্রী আটক

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...